Thursday, June 25, 2026

নাচের ছন্দে পা ফেলে ১৭ বছরে ‘মঞ্জুশ্রী-র মুদ্রা’, বিভিন্ন নৃত্য শৈলীতে হল উদযাপন

Date:

Share post:

যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। বা বলা ভালো যিনি অভিনয় করেন তিনি দাপিয়ে নৃত্যানুষ্ঠান করেন। আর শুধু নাচ (Dance) করেন তাই নয়, একেবারে ব্যক্তিগত উদ্যোগে চালান নৃত্য শিক্ষাঙ্গন, নাম ‘মঞ্জুশ্রী-র মুদ্রা’। মঞ্জুশ্রী গঙ্গোপাধ্যায়ের (Manjushree Ganguli) সেই প্রয়াস নাচ ছন্দে পা ফেলে এবার ১৭ বছরে পড়ল। সেই উপলক্ষ্যে ১৮ মে মোহিত মৈত্র মঞ্চে শিক্ষাগুরু-শিক্ষার্থী-অভিভাবক সব মিলিয়ে হল জমজমাট উদযাপন।

এই বছর ভারতনাট্যম, রবীন্দ্র নৃত্য, ওয়াস্টার্ন ডান্সের পাশাপাশি ৯-এর দশকের গানের তালে নাচের ডালি দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল অনুষ্ঠান। তবে, ‘মঞ্জুশ্রীর মুদ্রা’ মূলত নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান হলেও এখানকার শিক্ষক-শিক্ষিকারা নাচের সঙ্গে সঙ্গে যোগাসাধনা, মনকে শান্ত রাখার জন্য ধ্যানের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক শক্তিকে দৃঢ় করার শিক্ষাও দেওয়া হয়। নতুন প্রজন্মের মনে ছোটবেলা থেকে সংস্কৃতির বীজ বপনের চেষ্টা করেন মঞ্জুশ্রী (Manjushree Ganguli)।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...