Saturday, April 4, 2026

চিপস চুরির অপবাদ! অপমানে আত্মঘাতী ছাত্র, উত্তাল পাঁশকুড়া

Date:

Share post:

চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হল পাঁশকুড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ছাত্রের। হৃদয়বিদারক এই ঘটনায় শোকস্তব্ধ এলাকা, পাশাপাশি দোকানদার শুভঙ্কর দীক্ষিতের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনার সূত্রপাত গত রবিবার বিকেলে। অভিযোগ, সাইকেল নিয়ে একটি দোকানে চিপস কিনতে গিয়েছিল ছাত্রটি। সেই সময় দোকানে কেউ ছিল না। বারবার ডাকাডাকি করেও দোকানদার শুভঙ্কর দীক্ষিতের সাড়া না পেয়ে রাস্তার ধারে পড়ে থাকা তিনটি চিপসের প্যাকেট তুলে নেয় সে। ঠিক সেই সময় দোকানে এসে পড়ে শুভঙ্কর এবং ছাত্রটিকে প্যাকেট হাতে দেখে তাকে মোটরবাইকে ধাওয়া করে ধরে ফেলে।

পরিবারের অভিযোগ, দোকানদার, যিনি একজন সিভিক ভলেন্টিয়ারও তাকে ‘চোর’ বলে অপমান করে, সকলের সামনে কান ধরে উঠবস করায় এবং টাকা নেওয়ার পরও অপপ্রচার চালায়। মানসিকভাবে ভেঙে পড়া ছাত্রটি বাড়ি ফিরে সকলের অজান্তে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে এবং পরে তমলুক মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত দোকানদারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাঁশকুড়া থানার আইসিকে এ বিষয়ে ফোন করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিশু মানসিকতায় এমন অপমানজনক আচরণ কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, সেই চিত্রই যেন ফুটে উঠল এই ঘটনায়। প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় প্রতিবাদ জোরদার হচ্ছে।

আরও পড়ুন- অনুমতি ছাড়া কর আদায় নয়! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, জারি নির্দেশিকাও 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...