Sunday, May 31, 2026

দুর্গাপুজোয় কলকাতায় আসুন: টোকিওতে প্রবাসীদের আমন্ত্রণ অভিষেকের

Date:

Share post:

সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হয়ে টোকিও (Tokyo) দিয়ে সেখানকার প্রবাসীদের মন জন্য করেনিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তাঁর ভাষণে মুগ্ধ টোকিও। এবার প্রবাসীদের দুর্গাপুজোয় (Durga Puja) কলকাতায় আসার আমন্ত্রণ জানালেন অভিষেক।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja) এখন বিশ্বের হেরিটেজের তালিকায়। ইউনেস্কোর ইনট্যানজিবল হেরিটেজের তকমা পেয়েছে কলকাতার দুর্গাপুজো। বিশ্বের বাঙালী তথা ভরতীয়দের কাছে সেটি গর্বের ও আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাকিস্তানের সন্ত্রাসবাদ আর পহেলগাম হামলার কথা বিশ্ববাসীকে জানাতে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে জাপানের টোকিওতে বিভিন্ন জায়গায় বৈঠক করছেন অভিষেক। সেখানেই শুক্রবার প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় করেন তিনি। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ইস্যুতে তীব্র আক্রমণ করেন তৃণমূল সাংসদ।  এর পরে ব্যক্তিগত আলাপচারিতায় প্রবাসীদের দুর্গাপুজোয় কলকাতায় আসার আমন্ত্রণ জানান অভিষেক।
আরও খবর: পাকিস্তান সন্ত্রাসবাদের হিংস্র কুকুর পালন করছে: তোপ অভিষেকের, মুগ্ধ টোকিও

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “টোকিও-তে এসে এঁদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগছে। আমি সবাইকে দুর্গাপুজোয় আসার জন্য অনুরোধ জানিয়েছি, আবেদন জানিয়েছি। আমি যদি আর একটু সময় জাপানে থাকতে পারতাম তাহলে আরও ভালো ভাবে সকালের সঙ্গে কথা বলতে পারতাম। আবার যখন আসব, তখন আরও বেশি করে আলাপচারিতা করব।“ অভিষেকের ব্যবহার ও তাঁর বক্তব্যে মুগ্ধ প্রবাসীরা।

Related articles

IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

বর্তমানে বিশ্বে জনপ্রিয়তম ক্রিকেট লিগ আইপিএল(IPL)। প্রতি বছরই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। তবে বিপুল জনপ্রিয়তার...

রাজ্যে ৪টি নতুন স্মার্ট সিটি গড়ার পরিকল্পনা! উত্তরবঙ্গেও হবে নতুন শহর

পশ্চিমবঙ্গে চারটি নতুন 'স্মার্ট সিটি' (Smart City) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। এই প্রস্তাবিত শহরগুলির তালিকায়...

বে-আইনি মজুতের অভিযোগে রাজ্যে জুড়ে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা

রাজ্যে একাধিক তৃণমূল নেতার বাড়িতে মজুত একাধিক বেআইনি সামগ্রী মজুত রাখার অভিযোগ। অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বেআইনি...

গল্ফগ্রিনের ফ্ল্যাট থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধার, পুলিশের নজরে ২ অভিযুক্ত

দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন (Golf Green in South Kolkata) এলাকার একটি ফ্ল্যাট থেকে এক যুবক ও তাঁর বান্ধবীর দেহ...