Friday, June 5, 2026

ব্যবসায়িক শত্রুতায় লটারি ব্যবসায়ীর গায়ে আগুন! আতঙ্ক পূর্ব মেদিনীপুরের কোতোয়ালিতে

Date:

Share post:

ব্যবসায়িক শত্রুতার জেরে এক লটারি ব্যবসায়ীর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য মেদিনীপুর কোতোয়ালি থানার অন্তর্গত কেরানিচটি এলাকায়। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় আক্রান্ত সুরজিৎ সাউ নামে ওই লটারি ব্যবসায়ীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের দাবি, ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে দু’দিন আগে ইন্দকুড়ি এলাকার এক ফাস্টফুড ব্যবসায়ীর সঙ্গে সুরজিতের ঝামেলা হয়। পুলিশি মধ্যস্থতায় সেই ব্যবসায়ীর দোকান সরানো হয় সুরজিতের দোকানের কাছ থেকে। অভিযোগ, সেই ঘটনার প্রতিশোধ নিতেই শুক্রবার দুপুর নাগাদ দুই ব্যক্তি সুরজিতের ওপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এরপর বাইকে চেপে চম্পট দেয় অভিযুক্তরা।

ঘটনার তদন্তে নেমে কোতোয়ালি থানার পুলিশ ইতিমধ্যেই দু’জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এলাকায় আতঙ্কের পরিবেশ ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – নীতি আয়োগে মোদির ‘টিম ইন্ডিয়া’! ‘হাত মেলানো’র কর্তব্য মনে করাল তৃণমূল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...