Thursday, June 18, 2026

ফের দেশে কোভিড সংক্রমণ, বাংলায় মিলল পজেটিভ রোগীদের সন্ধান

Date:

Share post:

ফের দেশে কোভিড ১৯-এর থাবা। নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, বেঙ্গালুরুতে প্রতিদিনই আক্রান্তের খবর মিলছে। এরই মধ্যে এবার কলকাতায় কোভিড আক্রান্তের খোঁজ মিলল। রাজ্যে নতুন করে কোভিড (Covid) আক্রান্ত হয়েছেন আরও ৪ জন। একজন মহিলা, এক কিশোর, এক প্রসূতি ও এক নাবালকের সংক্রমণের খবর মিলেছে।

ভারতে কোভিডের সংখ্যা বাড়তে শুরু করেছে। গত কয়েক সপ্তাহের ব্যবধানে কলকাতায় কোভিড পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। আক্রান্ত মহিলা ও কিশোর ডায়মন্ড হারবারের মগরাহাটের বাসিন্দা। ওই দুজনের ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিআরডিএল ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার তাঁদের রিপোর্টে কোভিড পজেটিভ (Covid Positive) এসেছে।

পাশাপাশি কলকাতাতেও (Kolkata) ২ কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে। জ্বর, সর্দি, কাশির উপসর্গ নিয়ে কাঁকুরগাছির এক বেসরকারি হাসপাতালে ভর্তি এক প্রসূতি। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ১৫ বছরের এক নাবালকও কোভিডে আক্রান্ত। তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তবে ইদানীং যাঁরা আক্রান্ত হচ্ছেন তাঁদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠেছেন।

বিশেষজ্ঞদের মতে, পিরোলা ভ্যারিয়েন্টের জন্যই করোনার সংক্রমণ বাড়ছে। উপসর্গগুলির মধ্যে রয়েছে- মাথা ব্যাথা, চোখে যন্ত্রণা, স্বাদ ও ঘ্রাণশক্তি চলে যাওয়া, সর্দি, জ্বর, গলায় ব্যথা, নাক বন্ধ, পেশীতে যন্ত্রণা ও বমি। ইতিমধ্যেই কেরালা, অন্ধ্রপ্রদেশ-সহ বেশি কয়েকটি রাজ্যে কোভিড গাইডলাইন জারি করা হয়েছে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...