Friday, June 5, 2026

ইংল্যান্ড সফরের আগে কামাখ্যা দর্শনে গৌতম গম্ভীর

Date:

Share post:

আগামী ২০ জুন শুরু হবে ইংল্যান্ড বনাম ভারত টেস্ট(ENGvIND) সিরিজ। সেখানে যাওয়ার আগেই চলছে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) টেম্পল রান। সিদ্ধি বিনায়ক, ভেঙ্কটেশ্বর স্বামীর পর এবার অসমের কামাখ্যা দেবীর মন্দিরে(Kamakshya Temple) গেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। আর তাঁর এই একের পর এক মন্দিরে যাওয়া নিয়ে নেটিজেনরা কিন্তু নানান মন্তব্য করেই চলেছেন। কেউ কেউ বলছেন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে জেতার জন্যই নাকি এমনটা করছেন।

ইতিমধ্যেই ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। ভারতীয় দলে এবার তারুণ্যেরই আধিক্য। সেই সিরিজে যাওয়ার আগেই একের পর এক মন্দির দর্শন করে চলেছেন ভারতীয় দলের এই তারকা কোচ। তবে কামাখ্যা মন্দিরে এবার তিনি একাই গিয়েছিলেন।

এর আগের দুটো মন্দিরে গৌতম গম্ভীরকে(Gautam Gambhir) সস্ত্রীক যেতে দেখা গিয়েছিল। কিন্তু এবার একাই গিয়েছেন দেবী কামাখ্যাকে দর্শন করতে। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে নানান কথাবার্তা। ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেখানেই তারা সাফল্য পায় কিনা সেটাই দেখার।

Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...