Monday, April 27, 2026

অমৃতসরে বাইপাসের পাশে বিস্ফোরণ, মৃত খালসা জঙ্গি!

Date:

Share post:

নাশকতার ছক পঞ্জাবের অমৃতসরে (Bomb blast in Amritsar)! মঙ্গলের সকালে মাজিতা রোড বাইপাসের ধারে আচমকাই বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্রুত ঘটনাস্থলে পৌছে যায় পুলিশ (punjab police)। নাশকতার উদ্দেশ্যে রাখা বোমা থেকেই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘বব্বর খালসা’র সক্রিয় সদস্য (Babbar Khalsa Militant) বলে অনুমান পুলিশের।

অমৃতসরে বিস্ফোরণের বিষয়ে ডিআইজি বর্ডার রেঞ্জ সতিন্দর সিং (Satindar Singh) বলেন, “বিস্ফোরণের ঘটনায় প্রাথমিকভাবে ৬ জন আহত হন। যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বোমাগুলি একটি পরিতক্ত স্থানে রাখা হয়েছিল। সেখান থেকে অন্যত্র সরানোর সময় এই বিস্ফোরণ হয় বলে মনে করা হচ্ছে। এক বা দুই সন্ত্রাসী সংগঠন এর সঙ্গে যুক্ত থাকতে পারে। গ্রেনেড না আইআইডি বিস্ফোরণ তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। নাশকতার উদ্দেশ্যেই এই বোমাগুলি জড়ো করা হয়েছিল বলে পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।

 

Related articles

ভূতুড়ে ৪৯২ কিভাবে এলো! কমিশনের কারচুপিতে তালিকায় বাদ ২৭ লক্ষের অনেক বেশি

সমস্ত নথি থাকা সত্ত্বেও ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না ২৭ লক্ষ মানুষ। তবে এই সংখ্যাটা এই ২৭ লক্ষে...

এটাই বিজেপির ‘নারীশক্তি! মিতালির উপর হামলায় সরব সাগরিকা

একদিকে নির্বাচন কমিশনের বজ্র আঁটুনি ফস্কা গেরো প্রমাণিত হল। অন্যদিকে, ক্ষমতায় আসার স্বপ্ন দেখানো বিজেপির আসল চেহারা বেরিয়ে...

২৫ বার ডোপ পরীক্ষা! সমালোচকদের জবাব দিয়ে বিশ্ব রেকর্ড কেনিয়ার অ্যাথলিটের

লন্ডন ম্যারাথনে নয়া রেকর্ড গড়লেন কেনিয়ার দৌড়বিদ সেবাস্তিয়ান সাওয়ে (Sebastian Sawe)। লন্ডন ম্যারাথন শেষ করলেন ১ ঘণ্টা ৫৯...

জানি কারা যুক্ত, ৪ তারিখের পরে হিসেব হবে: মিতালির উপর হামলার প্রতিবাদে হুঙ্কার অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যাওয়ার পথেই তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ। সোমবার, শেষদিনের প্রচারে আরামবাগের...