Friday, June 26, 2026

ফের মাও-অভিযানে সাফল্য, ঝাড়খণ্ডে নিকেশ মাও কমান্ডার

Date:

Share post:

পরপর তিন দিন ধরে ঝাড়খণ্ডের পালামৌ (Palamu) এলাকায় মাওবাদী (Maoist) দমন অভিযানে সাফল্য যৌথ বাহিনীর। সোমবার নিহত মাও নেতা নীতেশ যাদবের দলের অন্যতম সদস্য তুলসি ভুঁইয়া। মঙ্গলবারের গুলির লড়াইতে একাধিক মাওবাদী কর্মী নিহত হওয়ার পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র।

লাতেহারের মাওবাদী ডেরায় অভিযান চালানোর পরে পালামৌ এলাকায় লাগাতার মাওবাদী-বিরোধী অভিযানে যৌথ বাহিনী। মঙ্গলবার পালামৌয়ে অভিযান চালায় ঝাড়খণ্ডের (Jharkhand) জাগুয়ার ও পালামৌ পুলিশ বাহিনী। সেই অভিযানে আহত হন এক মাও কমান্ডার, প্রথমটায় এমন খবর পায় যৌথ বাহিনী। সেই সূত্র ধরে গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। তল্লাশিতে উদ্ধার হয় মাওবাদী (Maoist) কমান্ডার তুলসির দেহ। উদ্ধার হয় একটি এসএলআর (SLR) বন্দুক।

ঝাড়খণ্ড পুলিশের তরফে জানানো হয়, যৌথ বাহিনীর গুলিতে আহত অবস্থায় একাধিক মাওবাদী জঙ্গলে রয়েছে বলে তাঁদের কাছে খবর আছে। সেই মতো মঙ্গলবার তল্লাশি জারি রাখা হয়েছে। তবে শীর্ষ মাও নেতা নীতীশ যাদব সোমবার নিহত হওয়ার পরে তার সংগঠনের সদস্যদের ধরা সহজ বলে ধারণা পুলিশের। ইতিমধ্যেই পালামৌয়ের পুলিশ সুপার রিশমা রামেশন ওই এলাকায় জঙ্গলেই ক্যাম্প করে রয়েছেন অভিযানে নেতৃত্ব দিতে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...