Sunday, May 10, 2026

আমার জীবনে পথ প্রদর্শক-আলো: সিঙ্গাপুরে নেতাজি-রামকৃষ্ণ-স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট অভিষেকের

Date:

Share post:

পাকিস্তানের সন্ত্রাসবাদ আর পহেলগাম হামলার কথা বিশ্ববাসীকে জানাতে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে বিদেশে গিয়েও বাংলার মনীষীদের কথা ভোলেননি তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জাপানের টোকিওয় (Tokyo) স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর সমাধিস্থল ও প্রাক্তন বিচারপতি রাধাবিনোদ পালের স্মারকস্তম্ভে শ্রদ্ধা জানানো পরে সিঙ্গাপুরে (Singapore) ব্যস্ত কর্মসূচির মধ্যেও আইএনএ-র স্মৃতিস্তম্ভে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি ও রামকৃষ্ণ মিশন গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেব, সারদাদেবী ও স্বামী বিবেকান্দের প্রতি শ্রদ্ধা-সম্মান জানান অভিষেক। লেখেন, “তাঁদের শিক্ষা এবং প্রজ্ঞা সর্বদা আমার জীবনে একটি পথপ্রদর্শক আলো।“

বিদেশের মাটিতে অপারেশন সিন্দুরের কথা জানাতে এবং সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে এবার সিঙ্গাপুরে পৌঁছে সেখানকার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অভিষেকরা (Abhishek Banerjee)। প্রতিনিধি দলের সদস্যরা প্রথমেই সেখানকার ভারতের হাইকমিশনার রাষ্ট্রদূত শিল্পক আম্বুলের (Shilpak Ambule) দেখা করেন। এরপর সিঙ্গাপুরের বিদেশ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সিম আনের সঙ্গেও বৈঠক হয়। এর আগেই সিঙ্গাপুরের এসপ্ল্যানেড পার্কে অবস্থিত আইএনএ মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানান অভিষেক। সেই খবর জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, “সিঙ্গাপুরে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে আইএনএ মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার সৌভাগ্য হয়েছে। আইএনএ-র প্রতি স্মৃতিস্তম্ভটি বর্তমানে সংস্কারাধীন। সেই কারণে আমি বাইরে থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি। এই মুহূর্তটি আমার মধ্যে গভীর আবেগ জাগিয়ে তুলেছিল। নেতাজির মতো বিপ্লবীদের নেতৃত্বে পরিচালিত সংগ্রাম একটি মর্মস্পর্শী স্মৃতি।“

সিঙ্গাপুরে রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন অভিষেক। রামকৃষ্ণ মঠ ও মিশন ঘুরে দেখে তিনি রামকৃষ্ণ পরমহংস, সারদাদেবী ও স্বামীজির প্রতি শ্রদ্ধা জানান। পরে স্যোশান মিডিয়ায় সেই ছবি পোস্ট করে লেখেন, “সিঙ্গাপুরের রামকৃষ্ণ মিশন পরিদর্শন করার সৌভাগ্য আমার হল। এটি একটি আধ্যাত্মিক ও মানবিক প্রতিষ্ঠান যা শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।“

এর পরে অভিষেক লেখেন, “তাঁদের শিক্ষা এবং প্রজ্ঞা সর্বদা আমার জীবনে একটি পথপ্রদর্শক আলো। এই সফরটি একটি গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে কাজ করেছে যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই একটি গভীর নৈতিক উদ্দেশ্যের মধ্যে নিহিত। আমরা যেন শান্তির প্রতি আমাদের অঙ্গীকারে অটল থাকি এবং আমাদের সভ্যতাকে দীর্ঘকাল ধরে সংজ্ঞায়িত করে আসা মূল্যবোধগুলিকে সংহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ থাকি।“

আরও খবরকোন পথে সন্ত্রাসবাদ দমন: প্রশ্ন তুলে সংসদে বিশেষ অধিবেশন দাবি তৃণমূলের

Related articles

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...

অদম্য জেদ আর অধ্যাবসায় দিয়েই দারিদ্রতাকে হারিয়ে সফল টাকি হাউসের স্পন্দন 

কোভিডের করাল গ্রাসে কাজ হারিয়েছিলেন বাবা। সেই থেকে শাড়ির পাড় আর আঁচল সেলাই করে কোনও রকমে সংসারের হাল...

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...