Saturday, June 27, 2026

মেমারিতে প্রৌঢ় দম্পতির গলা কেটে খুন, রাস্তার সামনে পড়ে দেহ

Date:

Share post:

পূর্ব বর্ধমান জেলার মেমারির (Memari , East Burdwan) কাজীপাড়া এলাকায় প্রৌঢ় দম্পতির দেহ উদ্ধারে চাঞ্চল্য। বুধের সকালে বাড়ির সামনেই দুটি দেহ দেখতে পান স্থানীয়রা। মৃতদের নাম মুস্তাফিজুর রহমান ও মমতাজ পারভীন। পুলিশের প্রাথমিক অনুমান গলার নলি কেটে খুন করা হয়েছে। এরপর দেহ লোপাট করতেই তা টানতে টানতে বাড়ির বাইরে আনা হয়। এই ঘটনায় দম্পতির ছেলের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুস্তাফিজুরের ছেলে বি টেক পাশ করে দিল্লিতে কর্মরত ছিলেন। মাস তিনেক আগে তাঁকে একবার এলাকায় দেখা যায়। খুনের ঘটনার সঙ্গে তিনি জড়িত কিনা তা জানতে তদন্তে মেমারি থানার পুলিশ (Memari Police)।

 

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...