Saturday, June 6, 2026

হনুমান জয়ন্তীতে পুত্রলাভ তেজস্বীর, লালু নাম রাখলেন ‘ইরাজ’

Date:

Share post:

মঙ্গলবার ভোরে কলকাতার বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের (Tejashwi Yadav) পুত্রসন্তানের। গোটা পরিবারে খুশির ছোঁয়ার পাশাপাশি বাংলাতেও লেগেছে তার ছোঁয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে সদ্যজাতকে দেখে এসেছেন। শুভেচ্ছা জানিয়েছেন তেজস্বী ও লালু প্রসাদ যাদবকেও (Lalu Prasad Yadav)। আর তার পরেই শুরু হয়েছে জল্পনা – কী নাম হবে নবজাতকের।

তেজস্বী মঙ্গলবারই জানিয়েছিলেন যে নামই ভাবা হোক না কেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। ঠিক যেভাবে তেজস্বীর কন্যা কাত্য়ায়নীর নাম রেখেছিলেন লালু, সেভাবেই পুত্রের নামও রাখবেন তিনিই, জানান তেজস্বী। দিন পেরোতেই চূড়ান্ত হয়ে গেল, তেজস্বীর পুত্রের নাম হবে ইরাজ। নাম রাখেন লালু নিজেই।

নামকরণের পরেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লালু (Lalu Prasad Yadav) জানান, তাহলে আমাদের কাত্যায়নীর ছোটভাইয়ের নাম আমি ও রাবড়ি দেবী রাখলাম ইরাজ (Iraj)। তেজস্বী ও রাজশ্রী ওর পুরো নাম দিয়েছে ইরাজ লালু যাদব।

সেই সঙ্গে নামকরণের কারণ ব্যাখ্যা করে লালু লেখেন, কাত্যায়নীর জন্ম হয়েছিল কাত্যায়নী অষ্টমীতে, নবরাত্রীর ষষ্ঠ পুণ্য দিনে। এবং এই ছোট্ট খুশির বন্যা জন্ম নিয়েছে বজরং বলি হনুমানজির মঙ্গলময় দিন মঙ্গলবার, তাই এর নাম রাখা হল ইরাজ (Iraj)।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...