Monday, April 20, 2026

তিনদিনে দুবার জিজ্ঞাসাবাদ: মুখ ঢেকে মিডিয়া এড়ালেন ডিনো মোরিয়া

Date:

Share post:

সিনেমায় মুখ প্রায় দেখাই যায় না। অথচ দুর্নীতিতে নাম জড়িয়ে নিজের অপমান বাড়িয়ে তুলেছেন বলিউড ডিনো মোরিয়া (Dino Morea)। ফলে পুলিশি জেরায় যোগ দিতে এসে কার্যত মাস্কের ভরসায় মিডিয়াকে এড়িয়ে যেতে হচ্ছে তাঁকে। মিঠি নদীর (Mithi river) দুর্নীতি মামলায় এবার শিবসেনা শিণ্ডে শিবিরের তোপের মুখে বলিউড অভিনেতা।

মুম্বইয়ের নিকাশির অন্যতম মাধ্যম মিঠি নদী (Mithi river) নিকাশির অভাবে উপচে পড়ে ২০০৫ সালে যে বন্যা হয়েছিল, তাতে মৃত্যু হয়েছিল অন্তত ১০০০ নাগরিকের। সেই ঘটনার তদন্তে মেনে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন আধিকারিক থেকে ঠিকাদার, সবার যোগসাজশে নদীর পলি তোলার কাজে দুর্নীতির প্রমাণ পায়। উচ্চমানের যন্ত্রপাতির ব্যবহার দেখিয়ে নিম্নমানের যে কাজের নজির সেই সময়ে পাওয়া গিয়েছিল বলে তদন্ত দাবি করা হয়েছে, তাতে ৬৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। সেই সূত্রে শুরু হয় জিজ্ঞাসাবাদ।

মে মাসেই ১৩ জনকে জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশ (Mumbai Police)। ৮ কোটি টাকার রফাতেও বাড়িয়ে ১৭ কোটির অর্থ বরাদ্দ হওয়ার অভিযোগে দুই মিডল ম্যানকে গ্রেফতার করা হয়। সেই সূত্রেই নাম জড়ায় ডিনো মোরিয়ার। পুলিশের দাবি, গ্রেফতার হওয়া এক মিডল ম্যানের সঙ্গে বারবার যোগাযোগ হয়েছে ডিনো মোরিয়া (Dino Morea) ও তাঁর ভাই স্যান্টিনো মোরিয়ার (Santino Morea)। কোন সূত্রে এই দুই ভাই ওই অভিযুক্ত মিডল ম্যানের সঙ্গে এতবার যোগাযোগ করেছেন, তার তদন্ত মুম্বই পুলিশ। সেই সূত্রে মুম্বই পুলিশের ইকনোমিক অফেন্সেস উইং ডেকে পাঠায় ডিনো মোরিয়াকে। সোমবার তাঁকে আট ঘণ্টা জেরা করা হয়।

এরপর বুধবারও জেরা করা হয় সাতঘণ্টা। বুধবার মুম্বই পুলিশ (Mumbai Police) কমিশনারের দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডিনোর পাশাপাশি হাজির হন স্যান্টিনো মোরিয়াও (Santino Morea)। সাদা শার্ট, নীল জিন্সে মুখে মাস্ক পরে হাজির হন ডিনো মোরিয়া। সংবাদ মাধ্যমের প্রশ্নের কোনও রকম উত্তর না দিয়ে সোজা ঢুকে যান দফতরে। জিজ্ঞাসাবাদ চলে সাত ঘণ্টা।

Related articles

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...

ভোটের কাজে ‘ব্রাত্য’ সিভিক-ভিলেজ পুলিশ! নামছে ২ হাজারের বেশি কুইক রেসপন্স টিম, নির্দেশিকা জারি কমিশনের

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, ভিলেজ...

ইভিএম লুট করার ছক! কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সতর্ক করলেন মমতা

গোটা রাজ্যে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে বাংলায় জম্মু ও কাশ্মীরের মতো পরিস্থিতি দেখানোর প্রয়াস কেন্দ্রের বিজেপির সরকারের। নির্বাচন...

জলাধার ফেটে বিপত্তি জামুড়িয়ায়, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২

জামুড়িয়ার ইস্ট কেন্দা ভুঁইয়াপাড়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। গুরুতর আহত হয়েছে এক শিশু। ইস্টার্ন কোলফিল্ডস...