আইকনিক সংলাপের অপব্যবহার, হাইকোর্টে শত্রুঘ্ন

অভিনেতা এবং লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughna Sinha) তাঁর ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য এবার বম্বে হাইকোর্টের (Bombay High Court) দ্বারস্থ হয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে তাঁর নাম, ছবি এবং তাঁর আইকনিক সংলাপ "খামোশ"-এর অনলাইন অপব্যবহার করা হচ্ছে। এরপরেই শত্রুঘ্ন সিনহার সিগনেচার সংলাপ ‘খামোশ’ এখন আইনি লড়াইয়ের মুখে। "খামোশ"এর যথেচ্ছ অপব্যবহার রুখতে এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউডের প্রবীণ সাংসদ অভিনেতা। সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে তাঁর গোপনীয়তার অধিকার এবং কপিরাইট আইনের অধীনে শিল্পীদের অধিকারের কথা উল্লেখ করে সিনহা অভিযোগ করেন যে তাঁর অভিনয় এমনভাবে বিকৃত করা হচ্ছে যার ফলে সুনাম নষ্ট হচ্ছে। তাঁর পুত্র লভ সিনহার মাধ্যমে মামলাটি মেটা, এক্স (পূর্বে টুইটার), গুগল, ই-কমার্স সাইট, ব্লগার, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় টেলিযোগাযোগ বিভাগ সহ বিশ্বব্যাপী প্রযুক্তি কোম্পানিগুলির বিরুদ্ধে দায়ের করা হয়েছে। আরও পড়ুন: বাগুইহাটিতে কিশোরীকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫ নাবালক
Sponsored

শত্রুঘ্ন সিনহার দাবি, অনুমতি ছাড়াই ব্যবসায়িক স্বার্থে তাঁর নাম, কণ্ঠস্বর ও সংলাপ ব্যবহার করে তাঁর 'পার্সোনালিটি রাইটস' লঙ্ঘন করা হচ্ছে। বেশ কয়েকদিন ধরেই বিনোদন জগতে ব্যক্তিত্বের অধিকার বা ‘পার্সোনালিটি রাইটস’ রক্ষার প্রবণতা অনেকাংশেই বেড়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন শত্রুঘ্ন সিনহা। তাঁর আইনজীবী জানিয়েছেন বহু বছর ধরে পরিশ্রম করে নিজের একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করেন যেকোন শিল্পী। এতকিছুর পর সেই পরিচিতি বা তাঁর 'সিগনেচার' সংলাপ যদি অন্য কেউ নিজের স্বার্থে ব্যবহার করে, সেটা একেবারেই অনৈতিক।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
9h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
11h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
12h ago

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
14h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago
More from দেশ
View All →
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
16h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
18h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
19h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago
