Tuesday, April 28, 2026

মেমারিতে মা-বাবাকে খুন করে বনগাঁতে মাদ্রাসায় হামলা ইঞ্জিনিয়ার হুমায়ুনের!

Date:

Share post:

পড়াশোনায় অত্যন্ত মেধাবী, পেশায় সিভিল ইঞ্জিনিয়ার অথচ এত নৃশংসতা! মেমারিতে বৃদ্ধ মা -বাবার গলার নলি কেটে খুন (Memary Murder Case)করে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ হুমায়ুন কবীর সিদ্দিকির (Humayun Kabir Siddiqui)বিরুদ্ধে। এখানেই শেষ নয়, এরপর অভিযুক্ত সোজা চলে যান উত্তর ২৪ পরগনার বনগাঁতে। সেখানে মাদ্রাসায় ঢুকে হামলা চালান তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, আজান শেষে সেইসময় মাদ্রাসায় শিক্ষাদান চলছিল। সেই সময় হুমায়ুন মাদ্রাসায় ঢুকে শিক্ষক ও পরিচালকদের ধারাল দা,কুড়ুল দিয়ে কোপাতে শুরু করেন (attack in madrasa)। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের বনগাঁ মহকুমা হাসপাতালে (Bangaon Hospital) ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে আটক করেছে বনগাঁ থানার পুলিশ (Bangaon Police)। কেন অভিযুক্ত মেমারি থেকে সোজা বনগাঁ গেলেন তা জানার চেষ্টা চলছে। অভিযুক্তের মানসিক অবস্থা নিয়েও সন্দিহান মনোবিদরা।

অভিযুক্ত হুমায়ুনের শিক্ষাগত যোগ্যতা জানলে চমকে যেতে হয়। বর্ধমানের নামি স্কুল সিএমএস হাই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করার পর মেধাবী হুমায়ুন যাদবপুর থেকে বি টেক করেন। এরপর ক্যাম্পাসিংয়ের মাধ্যমে বেসরকারি ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকরি পান। সেই চাকরি ছেড়ে দিল্লিতে চাকরি করতে যান। বছর ছয়েক আগে বিয়ে, তারপর বিবাহবিচ্ছেদ।এরপর কয়েকমাস আগে নিখোঁজ হয়ে যান। এরপর বাবা মুস্তাফিজুর রহমান ও মা মমতাজ পারভিন ছেলেকে হিমাচল থেকে খুঁজে বাড়িতে আনেন। বুধবার বৃদ্ধদম্পতির নলি কাটা দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান হুমায়ুন মানসিকভাবে সুস্থ নন। তদন্ত চলছে।

 

Related articles

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ রূপাঞ্জনার

X- হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মিম ছড়ানোর অভিযোগে সরব হলেন অভিনেত্রী...

বৈভবকে নিয়ে প্রশ্ন অলিম্পিক্সের পদকজয়ীকেও, মনুর উত্তরের পরেও শুরু বিতর্ক

চলতি আইপিএলে শুরু থেকেই চর্চায় বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে যেমন রান করছেন তেমনই মাঠের বাইরেও  খরবের শিরোনামে...

হাঁসফাঁস গরমে মিলবে স্বস্তি! কী বলছে আলিপুর আবহাওয়া দফতর 

আজ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Metrological Department) বিজ্ঞপ্তি...

ভোটের দিন খোলা থাকবে হাসপাতালের আউটডোর, বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য দফতরের 

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে হাসপাতালগুলিতে অলিখিত ছুটি নয়। রোগী পরিষেবায় খোলা রাখতে হবে আউটডোর, নির্দেশিকা জারি...