Tuesday, April 28, 2026

বিরাটকে মেসেজ হরভজন তনয়া হিনায়ার

Date:

Share post:

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। তাঁর সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই তোলপাড় ভারতীয় ক্রিকেট মহল। এবার বিরাট কোহলিকে চিঠি লিখলেন তাঁর এক ক্ষুদে ভক্ত। তাঁর বাবাও অবশ্য ভারতীয় ক্রিকেটের একজন তারকা। কিন্তু মেয়ে বিরাট(Virat Kohli) ভক্ত। সেই জন্যই তো বিরাট কোহলি কেন অবসর নিলেন তা জানতেই বিরাটকে মেসেজ করলেন হরভজন সিংয়ের(Harbhajan Singh) কন্যা হিনায়া(Hinaya)। আর সেই খবরেই নেট পাড়া আবেগতাড়িত।

আইপিএলের চলার মাঝেই সকলকে চমকে দিয়েছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই বিরাটকে নিয়েও একটা জল্পনা শুরু হয়েছিল। যদিও সেই সময় বিরাটের তরফ থেকে সেভাবে কোনও ইঙ্গিত ছিল না। অনেকেই মনে করেছিলেন বিরাট হয়ত এমন কিছু এত তাড়াতাড়ি করবেন না। কিন্তু সমস্ত কিছুকে ভুল প্রমাণ করে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি।

এরপরই প্রাক্তন থেতে বিশেষজ্ঞরা বিরাটের এই সিদ্ধান্ত নিয়ে ননান কথাবার্তা বলতে শুরু করেছিলেন। সেই তালিকাতে হরভজন সিংয়ের নামও ছিল। এবার বিরাটকে আবেগতাড়িত মেসেজ করলেন হরভজন তনয়া হিনায়া। ছোট্ট হিনায়া(Hinaya) লিখেছে, “আমি হিনায়া। তুমি কেন এমনভাবে অবসর নিলে”?

বিরাট কোহলিও কিন্তু তাঁর ছোট্ট ভক্তকে হতাশ করেননি। সঙ্গে সঙ্গে উত্তর পাঠিয়েছেন , “বাবু এটাই সময় ছিল”।

দুজনের আলাপচারিতার কথা সামনে আসার পর থেকেই নেট পাড়ার নাগরিকরা বেশ আপ্লুত। নানান মন্তব্যও শোনা যাচ্ছে। বিরাটকে নিয়ে যে ক্রিকেট প্রেমীদের মধ্যে এখনও কতটা উচ্ছ্বাস তা হয়ত এইণ ঘটনা থেকেই স্পষ্ট।

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...