Wednesday, April 15, 2026

পঞ্জাব কিংসকে প্রথমবার চ্যাম্পিয়ন করতে চান শ্রেয়স আইয়ার

Date:

Share post:

দীর্ঘ ১১ বছর পর শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) অধিনায়কত্বে আইপিএলের(IPL) প্লেঅফে পৌঁছেছে পঞ্জাব কিংস। প্লেঅফের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) বিরুদ্ধেই নামবে পঞ্জাব কিংস(PBKS)। তার আগেই নিজের লক্ষ্য নিয়ে মুখ খুললেন শ্রেয়স আইয়ার। গতবার চ্যাম্পিয়ন হলেও এবার তাঁকে কলকাতা নাইট রাইডার্স রাখেনি। পঞ্জাব কিংস যখন তাঁকে নিলাম থেকে দলে তুলে নিয়েছিল, সেই সময়ই নিজের লক্ষ্য স্থির করে ফেলেছিলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।

এবারের আইপিএলে পঞ্জাব কিংসের(PBKS) প্লেঅফে পৌঁছনোর পিছনে অন্যতম প্রধান নেপথ্য কারিগড় ছিলেন শ্রেয়স আইয়ার। যেমন নেতৃত্বে সকলকে চমকে দিয়েছেন। তেমনই ব্যাট হাতেও দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি। প্লেঅফে নামার আগে পঞ্জাবকে চ্যাম্পিয়ন করাই তাঁর প্রধান লক্ষ্য।

এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে একবারও চ্যাম্পিয়ন হয়নি। পঞ্জাবের হাতে সেই ট্রফিটাই তুলে দিতে চান শ্রেয়স আইয়ার। ১১ বছর আগে শেষবার আইপিএলের প্লেঅফে গিয়েছিল পঞ্জাব কিংস। তারপর এবার শ্রেয়স আইয়ারের হাত ধরে ফের একবার প্লে অফে পৌঁছেছে পঞ্জাবের কিংসরা। বিরাট কোহলিদের বিরুদ্ধে নামার আগেই শ্রেয়স আইয়ার নিজের লক্ষ্য নিয়ে কথা বললেন।

তিনি জানিয়েছেন, “যেই মুহূর্তে আমাকে নিলাম থেকে পঞ্জাব কিংস তুলে নিয়েছিল, সেই সময় থেকেই একটা লক্ষ্য স্থির করে ফেলেছিলাম। এখনও পর্যন্ত একবারও পঞ্জাব কিংস আইপিএল চ্যাম্পিয়ন হয়নি। প্রথমবার পঞ্জাবের হয়ে সেই ট্রফিটাই এবার তুলতে চাই। আমি সমর্থকদের গর্বিত হওয়ার একটা সুযোগ দিতে চাই”।

এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার। ইতিমধ্যেই ৫১৪ রান করে ফেলেছেন শ্রেয়স আইয়ার। সেই পারফরম্যান্সটাই ধরে রাখতে চান প্লে অফেও। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

স্বাগত ১৪৩৩: কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, বাংলা নববর্ষের সকালে পুজো দেওয়ার লম্বা লাইন

১৪৩২-কে বিদায় জানিয়ে ১৪৩৩ পথ চলা শুরু করল। নতুন বাংলা বছরের সকাল থেকে লক্ষ্মী- গণেশ নিয়ে হালখাতা পুজো...

টার্মিনাল থেকে রান্নাঘর পর্যন্ত: দেশজুড়ে LPG সরবরাহের নেটওয়ার্ক বাড়াচ্ছে HPCL

বাজারে চাহিদা বেশি। তাও হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) তার এলপিজি সরবরাহ এবং দেশজুড়ে সিলিন্ডারের পৌঁছনো নিশ্চিত করছে। ২০২৬...

IPL: ৫ ম্যাচে নাইটদের দিশাহীন ক্রিকেট, দলের খেলায় বিরক্ত বাদশা!

কেকেআর(KKR) নয়, শাহরুখ খানের দলের নতুন নাম হওয়া উচিত কেকে 'হার'। পাঁচ ম্যাচ হয়ে গেল এখনও জয়ের দেখা...

এক্সপ্রেস গতিতে প্রচার: পয়লা বৈশাখ থেকে কোন পথে প্রচার, পথ নির্দেশ অভিষেকের

প্রতিপক্ষ যেখানে শুধু বিজেপি বা বিরোধী দলগুলি নয়, সেখানে লড়াইটা যে আরও শক্ত হাতে করতে হবে তা স্পষ্ট...