Friday, May 8, 2026

ইডেন থেকে ফাইনাল সরানো রাজনৈতিক চাল, প্রধানমন্ত্রীকে বিঁধলেন মমতা

Date:

Share post:

কলকাতা থেকে আইপিএল (IPL 2025) ম্যাচ সরানো নিয়ে এবার নরেন্দ্র মোদি সরকারকে তোপ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ইডেন থেকে ফাইনাল সরানো নিয়ে আগেই সরব হয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবার নবান্ন (Nabanna)থেকে কেন্দ্রকে কটাক্ষ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দিনে সাংবাদিক বৈঠক করেন মমতা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে একের পর পর এক ম্যাচ নিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে রীতিমতো তোপ দাগলেন এদিন। তিনি বলেন, ‘একটা মোদি স্টেডিয়াম করে দিয়েছেন সব খেলা নিয়ে চলে যাচ্ছেন সেখানে। কারণ ওখানে কাটমানি নেই, ওখানে ফাইন মানি রয়েছে। ফাইন মানে সুন্দর, আমি ফাইন করার কথা বলছি না।’

আইপিএলের নিয়ম অনুসারে যে দল চ্যাম্পিয়ন হয়, সেই দলের হোমগ্রাউন্ডে পরের মরশুমের উদ্বোধন ও ফাইনাল হয়। সেই নিয়মেই এবার উদ্বোধন হয়েছিল ইডেনে। কিন্তু ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হল গুজরাটে। বৃষ্টির বাহানা দিয়ে যেভাবে তড়িঘড়ি ম্যাচ স্থানান্তরিত করা হল তাতে যে রাজনৈতিক চাল স্পষ্ট সেটাই এদিন মনে করাতে চাইলেন মমতা। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘কর্ণাটকে খেলা নেই, কেরালায় নেই, বাংলায় নেই, ঝাড়খণ্ডে নেই, যত খেলা হবে সব গুজরাটে? আসল অঙ্কটা কী? বলব নাকি? ভাবছেন কি আমি খোঁজ রাখি না খেলাধুলোর? সব খোঁজ রাখি।’ মোদিকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, বেশি মুখ খোলানোর চেষ্টা করলে অনেক কিছু বেরিয়ে আসবে আর মুখ খুললে বিদেশে প্রতিনিধি পাঠিয়ে যে সম্মান অর্জন করেছেন সেটাও থাকবে না। সম্মান রক্ষা করার দায়িত্ব যে বিরোধীদের একার নয় তাও স্পষ্ট করেন মমতা। আইপিএলের ম্যাচে যেভাবে ইডেন ভরিয়েছেন দর্শক তার ধারেকাছেও ঘেষতে পারেনি মোদির নামে তৈরি স্টেডিয়াম। অথচ তা সত্ত্বেও কখনও বিশ্বকাপের ফাইনাল আবার কখনও প্রিমিয়ার লিগের ফাইনাল যেভাবে গুজরাটে নিয়ে যাওয়া হচ্ছে সেটা যে আসলে বিজেপির পরিকল্পিত কৌশল এদিন সেটাই তুলে ধরলেন মমতা।

 

Related articles

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...

চমক দিয়ে বিরুষ্কার আগমন, পুলিশের ধমক খেলেন হোটেল মালিক

বিদেশ সফরে গেলে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে(Anushka Sharma, Virat Kohli)। রেস্তরাঁয় চলে...

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের সময় মদ আটক করার নিরিখে গোটা দেশকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। নির্বাচন...

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান: থাকবেন সিনে দুনিয়ার একঝাঁক তারকা

রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। শুক্রবার অমিত শাহ ঘোষণা...