Wednesday, June 3, 2026

ফেডারেশনের সিদ্ধান্তে ব্যাকফুটে ইন্টারকাশি

Date:

Share post:

আইলিগ(I League) নিয়ে বড় ধাক্কা ইন্টার কাশির(Interkashi)। আইলিগ চ্যাম্পিয়ন কে হবে তা নিয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্ত না হলেও, চার্চিল ব্রাদার্সের আবেদনে সারা দিল ফেডারেশনের(AIFF) আপিল কমিটি। আর তাতেই বেশ খানিকটা ব্যাকফুটে ইন্টার কাশি(Interkashi)। যদিও এত সহজেই তারা ছেড়ে দিতে চাইবে না। আবারও একবার কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের(CAS) দ্বারস্থ হবে ইন্টারকাশি।

ফেডারেশনের(AIFF) আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা করার ওপর স্থগিতাদেশ জারি করেছে সিএএস। আর তাতেই এখনও পর্যন্ত আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা যাচ্ছে না চার্চিল ব্রাদার্সকে(Churchill Brothers)। ইন্টার কাশিই দ্বারস্থ হয়েছিল কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের। এরপরই স্থগিতাদেশ জারি করেছিল সিএএস।

তারপরই ইন্টারকাশির(Interkashi) বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ নিয়ে ফেডারেশনে আবেদন করেছিল চার্চিল ব্রাদার্স। শুধুমাত্র তারাাই নয়, চার্চিলের সঙ্গে একই অভিযোগ এনেছিল নামধারী এফসি, রিয়্যাল কাশ্মীরের মতো ক্লাব গুলোও। ইন্টারকাশি মরসুমের মাঝপথেই একজন ফুটবলারকে রিরেজিস্টার করেছিল। আইলিগের নিয়ম অনুযায়ী এমনটা নাকি করা যায়না । তার নাকি অন্য নিয়ম রয়েছে। সেটাই নাকি মানেনি ইন্টার কাশি।

ফেডারেশন সেই আবেদনে সারা দিয়েছে। এবার চার্চিলের পক্ষে যদি ফেডারেশন রায় দেয় তবে ইন্টারকাশির পয়েন্ট কাটা যাবে। সেক্ষেত্রে শীর্ষে থেকেই চ্যাম্পিয়ন হয়ে যাবে চার্চিল ব্রাদার্স। যদিও সিএএসের জন্য এখনই ফেডারেশন তদের চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারবে না।

অন্যদিকে ফেডারেশনের সিদ্ধান্তকে স্বাগত জানালেও,ফের কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে ইন্টার কাশি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...