Tuesday, April 28, 2026

১৮তম আইপিএল, বিরাটের আইকনিক ১৮ নম্বর জার্সি, কোহলির হাতেই ট্রফি?

Date:

Share post:

আগামী মঙ্গলবার আইপিএলের(IPL) ফাইনাল। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। মুম্বই ইন্ডিয়ান্স নাকি পঞ্জাব কিংস(PBKS), কাদের বিরুদ্ধে বেঙ্গালুরু ফাইনালে খেলবে সেটা ঠিক হয়ে যাবে এই রবিবারই। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গিয়েছে নানান গুঞ্জন। অনেকেই বলতে শুরু করেছে এবার ১৮ তম আইপিএল। আর বিরাটের(Virat Kohli) গায়ে আইকনিক ১৮ নম্বর জার্সি। তাঁর হাতেই নাকি উঠতে চলেছে এবারের আইপিএল(IPL) ট্রফিটা। দুটো সংখ্যা মিলে যাওয়াতেই নেট পাড়াতে এমন নানান গুঞ্জন আরম্ভ হয়ে গিয়েছে।

এবারের আইপিএল(IPL) শুরু হওয়ার পর থেকেই এমন নানান কথাবার্তা শোনাযাচ্ছে নেটিজেনদের মুখে। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB) ফাইনালে পৌঁছে যাওয়ার পর সেই আলোচনার মাত্রাটাও আরও বেড়েছে। আসলে কিছুই নয়, বিরাটের(Virat Kohli) জার্সি এবং আইপিএলের বছর। দুটোই যে এবার মিলে গিয়েছে। সেই কারণে অনেকেই ভাবতে শুরু করেছে এবার বিরাটের(Virat Kohli) হাতেই উঠতে চলেছে আইপিএলের ট্রফিটা।

যদিও শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে যেভাবে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পারফরম্যান্স করছে, তাতে সকলেরই প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছে। বিশেষ বিরাট কোহলিও যেন এবার আইপিএলের ট্রফিটা পেতে মরিয়া হয়ে রয়েছেন। কারণ সবকিছু পেলেও, এই ট্রফিটা এখনও পর্যন্ত পাননি তিনি।

১৮ তম আইপিএল শুরু হওয়ার পর থেকেই বিরাটের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার আশা দেখতে পাচ্ছেন সকলে। বিশেষ করে বিরাটের আইকনিক ১৮ নম্বর জার্সি। দুটো সংখ্যাই যখন মিলে গিয়েছে, তখন বিরাটের হাতে ট্রফিও দেখতে পাচ্ছেন অনেকে। যদিও এটা একেবারেই নেট পাড়ার জল্পনা। অনেকে আবার বলছে এবার নাকি আরসিবি জিতে বসেই আছে। না মাঠে এখনও খেলা হয়নি। ফাইনালের ম্যাচও বাকি রয়েছে। ভক্তরা ভাবতেই পারেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...