Tuesday, April 28, 2026

টলিপাড়ায় সুখবর! জামাইষষ্ঠীতেই পরম প্রিয় মুহূর্ত, ‘মা’ হলেন পিয়া

Date:

Share post:

জ্যৈষ্ঠের ষষ্ঠীতে পুত্র সন্তানের জন্ম দিলেন পরম ঘরণী পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। বাবা হলেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। সুখবর পাওয়া মাত্রই উচ্ছ্বসিত ‘কিলবিল সোসাইটি’র মৃত্যুঞ্জয় কর। সোশ্যাল মিডিয়ায় এ কথা জানাতেই নিতেই শুভেচ্ছার বন্যা। কলকাতার এক বেসরকারি হাসপাতালে রবিবারই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পিয়া। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পেশাগত জীবনে এই মুহূর্তে অত্যন্ত ব্যস্ত পরমব্রত। তার মাঝেও নিজের জীবনের সবথেকে বড় সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সবার আগে। ২০২৩ সালের ২৭ নভেম্বর ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন পরমব্রত ও পিয়া। চলতি বছর ভ্যালেন্টাইনস ডে-র ঠিক পরদিন, ১৫ ফেব্রুয়ারি সন্তানের আগমনের খবর জানিয়ে ‘Baby on the way’ কার্ড শেয়ার করেন পিয়া। আগেই জানা গিয়েছিল, জুনের শুরুতেই আসবে নতুন অতিথি। সেই মতো ইন্ডাস্ট্রির সতীর্থদের থেকে টিপস পেতে শুরু করেছিলেন অভিনেতা। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘সোনার কেল্লায় যকের ধন’-এর ট্রেলার লঞ্চে জানিয়েছিলেন কোয়েল মল্লিক, গৌরব চক্রবর্তীরা কীভাবে তাঁকে হবু সন্তান সংক্রান্ত নানা উপদেশ দিচ্ছেন। গোটা বিষয়টা বেশ উপভোগ করেছিলেন পিয়া। আগামী ২৭ জুন পরমব্রতর জন্মদিন। অনেকেই মনে করছিলেন সেই দিনেই হয়তো দুই থেকে তিন হবেন তারকা দম্পতি। তবে জুনের প্রথম দিনেই সুখবর দিলেন পিয়া। খুশি পরম- পিয়ার পরিবারের সদস্যরা।

 

Related articles

বিজেপির ওড়িশায় চরম অজ্ঞতা: বোন মৃত, প্রমাণে কবর থেকে দেহ তুলল ভাই

কোনও ব্যক্তি মারা গিয়েছেন তার সব থেকে বড় প্রমাণপত্র হল প্রশাসনের একটি কাগজ। যেখানে মৃত ব্যক্তির মৃত্যুর সিলমোহর...

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! তৃণমূলের অভিযোগের জেরে রিপোর্ট তলব আদালতের

বিজেপি (BJP) প্রার্থীর সঙ্গে হোটেলে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! কমিশনের নিযুক্ত আইপিএস পারমার স্মিথ পুরুষোত্তমদাসের বিরুদ্ধে হাই কোর্টে...

নাসিকের হাসপাতালে লিফটে মাথা আটকে মহিলাকর্মীর মর্মান্তিক মৃত্যু

মহারাষ্ট্রের নাসিকে 'ডক্টর বসন্তরাও পওয়ার মেডিক্যাল কলেজ ও রিসার্চ সেন্টারে' ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা কর্মী। মৃত...

মর্মান্তিক পরিণতি! গুরগাঁওয়ে স্বামীকে খুন করে ট্রাঙ্কবন্দি স্ত্রীর প্রেমিকের

ফের বিয়ের বহির্ভূত সম্পর্কের জেরে প্রাণ হারালো এক যুবক। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের সেক্টর-৫৪ এলাকায়। এক ডেলিভারি এজেন্টকে (২৩)...