Saturday, April 18, 2026

প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তর-পূর্ব, অসম অরুণাচলে বাড়ছে মৃতের সংখ্যা!

Date:

Share post:

ভূমিধস ও বন্যায় বিপর্যস্ত অসম (Assam), মনিপুর, অরুণাচল প্রদেশ-সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য। দুর্যোগ বাড়ছে উত্তর সিকিমে (North Sikkim)। মঙ্গলবার সকাল পর্যন্ত অসমের ২২টি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার খবর মিলেছে। ক্ষতিগ্রস্ত ৫ লক্ষেরও বেশি মানুষ।ইতিমধ্যে পরিস্থিতি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে সে রাজ্যের ১৫টি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। বেশ কয়েকটি জায়গায় অবিরাম ভারী বৃষ্টির কারণে যান চলাচল ব্যাহত হয়েছে। অন্যদিকে বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে সিকিমে। লাচুং এবং চুংথাং শহরে আটকে পড়া ১,৬৭৮ জন পর্যটককে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

মৌসম ভবন (IMD) জানিয়েছে, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে এখনই বৃষ্টি কমবে না।ভারী বর্ষণে মনিপুরের বেশ কয়েকটি নদীর জলস্তর বিপজ্জনক ভাবে বেড়ে গিয়েছে। কয়েক হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন। ১০৩টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর ছাড়া হয়েছেন ১৯ হাজার ৮১১ জন। অসম রাইফেলস, এসডিআরএফ, এনডিআরএফ এবং ভারতীয় সেনা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ইম্ফল নদীবাঁধেও চারটি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। অরুণাচলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০। রাজ্যের বেশিরভাগ নদী ও তাদের উপনদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে।গত ২৪ মে থেকে মিজোরামে ভারী বৃষ্টি শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কমপক্ষে পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। সোমবার বিকেল থেকে ত্রিপুরায় বৃষ্টি কমায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে।

 

Related articles

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...