Thursday, February 26, 2026

করদাতাদের জন্য বড় উদ্যোগ! রাজ্যে প্রথমবার পালিত হবে ‘জিএসটি সহায়তা সপ্তাহ’

Date:

Share post:

করদাতাদের জিএসটি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে রাজ্যের অর্থ দফতরের অধীন বাণিজ্যিক কর বিভাগ প্রথমবারের জন্য ‘জিএসটি সহায়তা সপ্তাহ’ পালন করতে চলেছে। ২৩ জুন থেকে ২৬ জুন পর্যন্ত রাজ্যের ৬৪টি জুরিসডিকশনাল অফিসে এই কর্মসূচি পালিত হবে বলে অর্থ দফতর সূত্রে জানানো হয়েছে।

এই উদ্যোগের লক্ষ্য করদাতাদের জিএসটি জমা দেওয়ার পদ্ধতি, আইনি বিষয়, প্রযুক্তিগত জটিলতা এবং জিএসটিএন পোর্টালের ব্যবহার নিয়ে বিস্তারিত সহায়তা প্রদান। প্রতিটি চার্জ অফিসে, বিশেষত যেসব ইউনিটের আওতায় বড় সংখ্যায় করদাতা রয়েছেন, সেখানে একাধিক আধিকারিক ও কারিগরি কর্মীদের নিয়ে গঠিত সহায়ক দল মোতায়েন করা হবে।

অর্থ দফতর ইতিমধ্যেই কিছু সেক্টর অফিসে স্থায়ী সহায়তা ডেস্ক চালু করেছে এবং অনিয়মিতভাবে শিবিরের আয়োজন করলেও, এবার থেকে নির্ধারিতভাবে প্রতি অর্থবর্ষে এই কর্মসূচি রাজ্যজুড়ে পালন করা হবে। পাশাপাশি, প্রতি তিনমাস অন্তর নিয়মিতভাবে এই ধরনের কর্মসূচি চালু রাখার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

করদাতারা যাতে এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন, তার জন্য ডিরেক্টরেট জোরদার প্রচারের নির্দেশ দিয়েছে। করদাতাদের স্বচ্ছ এবং সহজ কর প্রদান নিশ্চিত করতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন – অর্থ দফতরে ‘সারপ্রাইজ ভিজিট’ মুখ্যমন্ত্রীর! মেটালেন ছবি তোলার আবদার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

৪৩০ মডেল স্কুল থেকে অঙ্গনওয়াড়ি উন্নয়ন: সাড়ে ৪ হাজার কোটির নতুন প্রকল্প

কেন্দ্রের বরাদ্দকে তোয়াক্কা না করেই দীর্ঘ কয়েক বছর ধরে গোটা দেশে বাংলাই একমাত্র সাবলম্বী হওয়ার পথ দেখিয়েছে। শিক্ষা...

তিনি সেই নায়ক! রিয়েলের প্রসেনজিতের সাহসিকতার প্রশংসা মুখ্যমন্ত্রীর, পোস্ট কলকাতা পুলিশের

তিনিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে রিলে নয়, তিনি রিয়েলের হিরো। তাঁর সাহসী পদক্ষেপের জন্য বড়সড় অগ্নিকাণ্ড এড়ানো গিয়েছে। সেই...

মার্চের মধ্যেই নিয়োগ! এসআইআর আতঙ্কে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যের চাকরির সিদ্ধান্ত মন্ত্রিসভার

এসআইআর বা ‘স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট’ প্রক্রিয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া আতঙ্কে রাজ্যে যে মৃত্যু ও হয়রানির ঘটনা ঘটেছে,...

ফের DA-র দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ – বিশৃঙ্খলা

রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই এবারের বাজেটে সরকারি কর্মীদের মহার্ঘ্যভাতা বা ডিএ ভাতা ৪% বাড়ানোর কথা ঘোষণা করা...