Friday, May 8, 2026

বুধের সকালে মেট্রোর লাইনে ঝাঁপ মহিলার! আত্মহত্যা নাকি দুর্ঘটনা, বাড়ছে জল্পনা

Date:

Share post:

বুধবার সকালে মাস্টারদা সূর্য সেন স্টেশনে (Masterda Surya Sen metro station) মেট্রোর লাইনে ঝাঁপ অজ্ঞাত পরিচয় মহিলার। এদিন সকাল আটটা বেজে কুড়ি মিনিট নাগাদ অফিস টাইমের ভিড়ের মাঝে এই ঘটনায় স্টেশনে রীতিমত হইচই পড়ে যায়। থমকে যায় আপ লাইনে মেট্রো পরিষেবা। আরপিএফের (RPF ) তরফে ওই মহিলাকে উদ্ধার করা হয়। আত্মহত্যার চেষ্টা (Suicide attempt) নাকি, অসাবধানতাবশত পড়ে গিয়ে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকালে স্টেশনে যথেষ্ট ভিড় ছিল। আপ লাইনে মেট্রো ঢোকার মুখেই আচমকাই ওই মহিলা লাইনে ঝাঁপ দেন। ইচ্ছাকৃতভাবে তিনি ওই কাজ করেছেন নাকি কেউ ধাক্কা মেরেছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ওই মহিলা আপাতত ট্রমার মধ্যে রয়েছেন। তিনি সামান্য সুস্থ হলেই মেট্রো কর্তৃপক্ষ কথা বলে সবটা জানার চেষ্টা করবে। তবে সাত সকালে এই ঘটনার জেরে প্রায় ৩০ মিনিটের মতো মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ পর্যন্ত আপ লাইনে মেট্রো পরিষেবা বন্ধ ছিল। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। কলকাতা মেট্রো (Kolkata Metro) সূত্রে জানা গেছে নটার পর আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়। আপাতত আপ ও ডাউন লাইনে পরিষেবা স্বাভাবিক রয়েছে।

 

Related articles

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...

চমক দিয়ে বিরুষ্কার আগমন, পুলিশের ধমক খেলেন হোটেল মালিক

বিদেশ সফরে গেলে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে(Anushka Sharma, Virat Kohli)। রেস্তরাঁয় চলে...

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের সময় মদ আটক করার নিরিখে গোটা দেশকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। নির্বাচন...

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান: থাকবেন সিনে দুনিয়ার একঝাঁক তারকা

রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। শুক্রবার অমিত শাহ ঘোষণা...