Sunday, June 21, 2026

বেঙ্গালুরুতে RCB-র সেলিব্রেশনে মর্মান্তিক দুর্ঘটনা

Date:

Share post:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) চ্যাম্পিয়ন হওয়াকে ঘিরে সেলিব্রেশনের মাঝেই বেঙ্গালুরুতে মর্মান্তিক ঘটনা। সেলিব্রেশনকে ঘিরে স্টেডিয়ামের বাইরে চূড়ান্ত বিশৃঙ্খলা।  শোনা যাচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জন নাকি ইতিমধ্যেই মারা গিয়েছেন। সেইসঙ্গে ২৪ জনের মতো আহত হয়েছে। গত মঙ্গলবারই চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই থেকেই বেঙ্গালুরুতে শুরু হয়েছিল চ্যাম্পিয়নশিপের(Championship) সেলিব্রেশন। বুধবার বিরাট কোহলিদের শহরে ফেরার অপেক্ষায় ছিল সকলে। সেখানেই বিরাট কোহলিদের স্বাগত জানাতে গিয়ে দূর্ঘটনা। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরেই বিরাটদের দেখার জন্য সমর্থকদের হুড়োহুড়ি। আর সেই সময়ই নাকি এতবড় দুর্ঘটনা।

আরসিবির(RCB) চ্যাম্পিয়নশিপকে নিয়ে এদিন বেঙ্গালুরুতে বিরাট ভিকট্রি প্যারেডের আয়োজন হয়েছিল। সেখানেই প্রিয় ক্রিকেটারদের দেখার জন্য রাস্তায় নেমেছিল অগুন্তী আরসিবি সমর্থকরা। সেই সময় ঘটে বিপত্তি। প্রিয় দলকে দেখার জন্য হঠাতই শুরু হয় হুড়োহুড়ি। সেখানেই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় পুলিশ।এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নাকি পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন তিন জন। এদিন অবশ্য ওপেন বাস ভিকট্রি প্যারেডও বাতিল করেছিল বেঙ্গালুরু পুলিশ। কিন্তু সেখানেও দূর্ঘটনা এড়ানো সম্ভব হল না।

তিনজনের প্রাণ হারানোর খবরের পাশাপাশি শোনাযাচ্ছে বহু লোকও নাকি আহতও হয়েছে এই ঘটনায়। মাঠে প্রবেশের জন্য এদিন বিসেশ পাসের ব্যাবস্থা করা হয়েছিল। কিন্তু ১৮ বছর পর চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বেঙ্গালুরু। তাদেরকে দেখতে রাস্তায় নেমেছে কার্যত গোটা শহর। আর বিরাট কোহলিরা নামার পর থেকেই উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে। সেই পরিস্থিতিতে হুড়োহুড়িতেই কার্যত বলি তিন ক্রিকেট সমর্থক। শেষ পাওয়া খবর অনুযায়ী পদপিস্ট হয়েই মারা গিয়েছেন ১১ জন। তবে এই সংখ্যাটা আরও বাড়তেই পারে। সেলিব্রেশনের মুহূর্ত হঠাতই যেন বদলে গেল বিষাদে।

Related articles

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...