Saturday, May 16, 2026

১৭ বছর পরে দেশে জনগণনা, দিন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

Date:

Share post:

অবশেষে বিরোধীদের চাপে জনগণনা (census) করার দিন ঘোষণা কেন্দ্রের মোদি সরকারের। ২০২৭ সালে যে জনগণনা হবে তাতে জাতিগত জনগণনাও অন্তর্ভুক্ত হবে বলে ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। তবে ২০২৫ সালে যে সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্রের তরফে তা বাস্তবায়িত করতে কেন ২০২৭, তা নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে। এক্ষেত্রেও লোকসভা নির্বাচনকে নজরে রেখেছে মোদি সরকার, অনুমান রাজনীতিকদের।

কেন্দ্রের ঘোষণা অনুযায়ী লাদাখ-সহ পার্বত্য জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে জনগণনা শুরু হবে ১ অক্টোবর ২০২৬। অন্যান্য রাজ্যসহ গোটা দেশে জনগণনা শুরু হবে ১ মার্চ ২০২৭। জুন মাসেই এই সম্পর্কে গেজেটে বিজ্ঞপ্তি (gazette notification) জারি হওয়ার সম্ভাবনা।

শেষবার ২০১১ সালে দেশে শেষবার জনগণনা হয়েছিল। এরপর ২০২১ সালে করোনার অজুহাতে স্থগিত হয়ে যায় সেই প্রক্রিয়া। শেষ জনগণনায় (census) ভারতের জনসংখ্যা ছিল ১২১ কোটি। বৃদ্ধির হার ১৭.৭ শতাংশ ছিল। তবে এই ১৭ বছরে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে তার কোনও পরিসংখ্যান সরকারি খাতায় রাখেনি মোদি সরকার। এবার দেরিতে হলেও শুরু হবে সেই জনগণনা।

Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...