Wednesday, June 3, 2026

চমক! অরিন্দমের ছবিতে ঋতুপর্ণা, ব্রাত্যর সঙ্গে বড়পর্দায় কুণাল ঘোষ

Date:

Share post:

পরের ছবি ঘোষণা করলেন বিশিষ্ট পরিচালক অরিন্দম শীল। বাম জমানার মনীষা মুখোপাধ্যায় অন্তর্ধান রহস্যের আবহে পলিটিকাল থ্রিলার (political thriller) ‘কর্পূর’। প্রস্তুতি তুঙ্গে। শুটিং শুরু জুলাইতেই। ছবিতে অভিনয়ের তালিকাটি চমকপ্রদ। কেন্দ্রীয় চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), সঙ্গে ব্রাত্য বসু (Bratya Basu), সাহেব চট্টোপাধ্যায়, অরিন্দম (Arindam Sil) নিজে, অর্পণ, লহমা, অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ছবি দিয়ে বড়পর্দায় আত্মপ্রকাশ করছেন সাংবাদিক- রাজনীতিবিদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি নিজে এখনকার শাসকদলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক। ছবির চরিত্রে তিনি পুরনো একটি শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক। যদিও নামধামে কোথাও কোনো মিল নেই। সূত্রের খবর, মনীষার অন্তর্ধান, আরও প্রচারের আড়ালে থাকা মৃত্যু, তৎকালীন শিক্ষা কেলেঙ্কারি, নেতাদের সঙ্গে মনীষার সম্পর্ক, সবটা ধরেই রীতিমত গবেষণা করেছেন অরিন্দম শীল। ফলে চিত্রনাট্যই এক চাঞ্চল্যকর দলিলের চেহারা পেয়েছে। জানা গিয়েছে, এর মধ্যে ‘স্ক্রিপ্ট রিডিং সেশন’ হয়ে গিয়েছে। ঋতুপর্ণা (Rituparna Sengupta) এবং ব্রাত্যর (Bratya Basu) চরিত্রে থাকছে নানা মোচড়। কুণাল (Kunal Ghosh) তাঁর নতুন মাঠের খেলার জন্য তৈরি হচ্ছেন। তাঁদের নতুন ‘লুক’ হতে চলেছে। একঝাঁক অভিনেতা ও কলাকুশলীর টিম নিয়ে পরিচালক অরিন্দম শীল নাওয়াখাওয়া ভুলে প্রস্তুতির শেষপর্বে ব্যস্ত। নিজের উপর যে ঝড়ঝাপ্টা চলেছে, তা থেকে বেরিয়ে এসে এবার ‘কর্পূর’ সুপারহিট করিয়েই জবাব দিতে চান অরিন্দম।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...