Friday, June 26, 2026

বাংলার বকেয়ার দাবি: দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

প্রতি বছর ঘটা করে নীতি আয়োগের বৈঠক। প্রতিটি রাজ্যের জন্য প্রকল্প বরাদ্দের পরিকল্পনা করে মোদি সরকার। অথচ প্রকল্প বাস্তবে পায় বিজেপি বা এনডিএ শাসিত রাজ্যগুলিই। বিরোধী পরিচালিত রাজ্যগুলিকে নানা অজুহাতে বঞ্চিত রাখতেই পছন্দ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার সবথেকে বড় উদাহরণ বাংলা। যতবার বাংলা তার প্রতিবারের বৃদ্ধি পাওয়া কেন্দ্রীয় বকেয়া (dues) বরাদ্দের দাবি জানায়, ততবার নতুন নতুন খাতে বরাদ্দ বন্ধের পথে যায় কেন্দ্র। ফের একবার বাংলার বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রীর দরবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আগামী সোমবার ৯ জুন দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বাংলার বকেয়া নিয়ে দরবার করবেন প্রধানমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে প্রধানমন্ত্রীর দফতরে তাঁর সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে। এর আগেও একাধিকবার বাংলার বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাংলার হকের একটা টাকাও দেয়নি বিজেপি সরকার। এবার আরও একবার বাংলার বকেয়া (dues) নিয়ে দিল্লিতে সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এছাড়াও দিল্লিতে নয়া দলীয় দফতরের উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে নেত্রীর। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে।

বাংলার বকেয়া (dues) নিয়ে কলকাতা থেকে দিল্লির বুকেও তৃণমূলের আন্দোলন আছড়ে পড়েছিল। কলকাতায় ধর্না হয়েছে। দিল্লিতে আন্দোলন করতে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক  বন্দ্যোপাধ্যায়-সহ (Abhishek Banerjee) একাধিক সংসদকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার পরেও বকেয়া মেলেনি। একশো দিনের কাজের টাকা, আবাসের টাকা (বাংলার বাড়ি প্রকল্পে) মিটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার। যা আদতে দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের। তৃণমূল কংগ্রেসের কাছে হেরে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা হয়েছে। যার প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস। এবার ফের প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী বাংলার বকেয়া নিয়ে দরবার করতে চলেছেন।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার বকেয়া নিয়ে দরবার করার পরেও যদি তা না মেলে ফের বাংলার মানুষের কাছে মুখ পুড়বে বিজেপির। যে বিজেপি নেতারা এখনই নির্বাচনের প্রস্তুতিতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছেন, তাঁদের এবার যে আরও কড়া প্রশ্নের মুখে পড়তে হবে বাংলার বকেয়া নিয়ে, তা বলাই বাহুল্য।

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...