Wednesday, February 25, 2026

রাজধানীতে শুটআউট! পুলিশের উপর গুলি চালিয়ে আহত ২ দুষ্কৃতী

Date:

Share post:

অমিত শাহর স্বরাষ্ট্র দফতরের ব্যর্থতা জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের উপস্থিতিতে অনেকাংশে প্রমাণিত হয়েছে। এবার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশের (Delhi Police) ব্যর্থতায় শুট আউট (shootout) রাজধানীর রাস্তায়। সরাসরি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পাল্টা পুলিশের গুলিতে (bullet injury) আহত দুই দুষ্কৃতী।

লাগাতার দুদিন ধরে, দিল্লির বিভিন্ন এলাকার শুট আউটের ঘটনা ঘটছে। রাজধানীতে দুষ্কৃতী দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে পুলিশকেও তারা পরোয়া করছে না। দুটি ঘটনায় ২ অভিযুক্তকে ধরতে গিয়ে ৩ জুন দুটি শুট আউটের ঘটনা ঘটে দিল্লির কালিন্দি কুঞ্জ ও জয়েতপুর এলাকায়। তবে শুট আউটের খেলা আরও বাড়ে বুধবার মধ্যরাত পর্যন্ত।

দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লির শেখ সরাই (Sheikh Sarai) রেড লাইট এলাকায় সিএনজি পাম্পের কাছে পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে দুই দুষ্কৃতী। তারা বাইকে করে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে তাদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পাল্টা গুলি চালায় পুলিশও। অন্তত ৫ রাউন্ড গুলি (five round bullet) চলে বলে দাবি পুলিশের। পুলিশের গুলিতে আহত হয় দুই দুষ্কৃতী। দুজনকেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এই দুষ্কৃতীরা ১৫ মে দিল্লির ছত্তারপুরে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করায় অভিযুক্ত ছিল বলে দাবি দিল্লি পুলিশের (Delhi Police)। গ্রেফতার দুই দুষ্কৃতীর মধ্যে একজনের নাম দীপক, অন্যজন তার সাকরেদ। একদিকে রাজধানীতে প্রকাশ্যে খুন, অন্যদিকে খুনে অভিযুক্তকে ধরতে দেশের রাজধানীতে প্রকাশ্য রাস্তায় শুটআউটের ঘটনা। এভাবে পুলিশের উপর গুলি চালানোর ঘটনা দেশের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তুলে ধরেছে।

spot_img

Related articles

রাজ্য পুলিশে বড় রদবদল, ভোটের মুখে নয়া পুলিশ সুপার পেল পূর্ব মেদিনীপুর

বিধানসভা নির্বাচনের ঠিক মুখে দাঁড়িয়ে জেলার পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। দীর্ঘ তিন মাস পর অবশেষে পূর্ব...

মুখে হাসি চাকরিপ্রার্থীদের, একাদশ-দ্বাদশে সুপারিশপত্র দেওয়া শুরু করল এসএসসি

দীর্ঘ প্রতীক্ষা আর আইনি লড়াইয়ের শেষে অবশেষে কাটল নিয়োগের জট। মুখে হাসি ফুটল কয়েক হাজার যোগ্য চাকরিপ্রার্থীর। রাজ্যে...

সুপার এইটের আগে চাপ বাড়ছে সূর্যদের, চোট পেলেন তারকা অলরাউন্ডার!

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup) সুপার এইট (Super Eight) পর্বের ম্যাচে শুরুতেই দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে...

নিউটাউনে জৈন মন্দির নির্মাণের আর্জি, ট্রাস্ট গঠনের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রীর

বাংলায় সব ধর্ম-সম্প্রদায়ের সমান মর্যাদা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) শুধু মুখে বলা নয়, কাজেও সর্ব ধর্মকে...