Saturday, May 16, 2026

জিআরপিএফ-আরপিএফ যোগেই কি দুঃসাহস? রেলের কামরায় কাঠ-মাদকের চোরাচালান!

Date:

Share post:

সর্ষের মধ্যে ভূত ছাড়া এ-জিনিস অসম্ভব। তাও আবার রেলে! রেলের অভ্যন্তরীণ ছানবিন-নজরদারি যে কোন তলানিতে থেকেছে তা ফের প্রমাণ করল বিশাল চোরাচালান ধরা পড়ায়। মালগাড়ির ছ’টি বগিতে পাচার হচ্ছিল বার্মাটিক কাঠ এবং মাদক। বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে এই বিশাল পরিমাণ জিনিস ধরা পড়ায় হইচই শুরু হয়েছে রেলের অন্দরে এবং অন্যান্য মহলেও। সকলে বিস্ময়ে হতবাক। ভারতীয় রেলে কাঠ ও মাদক পাচার! সেগুলি উদ্ধার করে পরীক্ষায় পাঠানো হয়েছে। মাদক বলে যা আটক করা হয়েছে তা আসলে কী তাও খতিয়ে দেখা হচ্ছে। রেলের কর্মীদের যোগসাজশ এবং নিরাপত্তারক্ষীদের সাহয্য ছাড়া এই বিশাল পরিমাণ জিনিস চোরাচালান হওয়া কি সম্ভব? সকলেই একমত নিজেদের অভ্যন্তরীণ বোঝাপড়া ছাড়া এ অসম্ভব। এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে আসা একটি মালগাড়ির ৬টি বগি থেকে সব ধরা পড়ে।

জানা গিয়েছে অসম থেকে ওই মালগাড়িটি আসছিল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই মালগাড়িটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতেই অভিযান চালায় নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। একের পর এক মালগাড়ির ওয়াগন খুলে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ আরপিএফ এবং জিআরপির। প্রতিটি মালগাড়ির কোচেই প্রায় দুটি-তিনটি করে বার্মাটিক কাঠের লগ রাখা ছিল। অসম থেকে হাওড়ার দিকে যাচ্ছিল এই মালগাড়িটি। ভারতীয় রেলের কোচে কী করে চোরাই কাঠ উঠল, তা নিয়েই বড়সড় প্রশ্ন উঠেছে। ভারতীয় রেলের কর্মীদের নজর এড়িয়ে মালগাড়ির কোচে এত পরিমাণ কাঠ উঠল কী করে তা নিয়েই প্রশ্ন রয়েছে।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা-মিথ্যাচারের বিরুদ্ধে শুক্রবার প্রতিবাদ মিছিল মহিলা তৃণমূলের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...