Wednesday, June 17, 2026

বিশ্ব পরিবেশ দিবসে নজিরবিহীন উদ্যোগ! গোটা নিউটাউন চিড়িয়াখানা দত্তক নিল কোল ইন্ডিয়া

Date:

Share post:

চিড়িয়াখানায় এক বা একাধিক বন্যপ্রাণী দত্তক নেওয়া এখন আর নতুন নয়। তবে সম্পূর্ণ একটি চিড়িয়াখানা দত্তক নেওয়া! অবিশ্বাস্য হলেও সত্যি, এ বার এমনই নজির গড়ল কলকাতা। বিশ্ব পরিবেশ দিবসে, বৃহস্পতিবার নিউটাউনের মিনি চিড়িয়াখানাকে এক বছরের জন্য দত্তক নিল রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড।

এমন ঘটনা রাজ্যে এই প্রথম বলেই জানিয়েছে নিউটাউন চিড়িয়াখানার কর্তৃপক্ষ। চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এদিন পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। পশ্চিমবঙ্গ জু অথরিটির মেম্বার সেক্রেটারি সৌরভ দত্ত জানিয়েছেন, “কোল ইন্ডিয়া সংস্থার সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে। ভবিষ্যতে তা আরও এক বছর বাড়তে পারে।”

২০১৬ সালে হিডকো ইকো পার্কের পাশে প্রায় ১৫ একর জমিতে তৈরি হয় ডিয়ার পার্ক। ২০২৩ সালে সেটিই রাজ্য জু অথরিটির অধীনে রূপান্তরিত হয় মিনি চিড়িয়াখানায়। বর্তমানে এখানে রয়েছে একশোরও বেশি পশু-পাখি, যার মধ্যে প্রায় ৭৫ শতাংশই ভারতীয় বন্যপ্রাণী। হরিণ ছাড়াও রয়েছে জিরাফ, জেব্রা, জলহস্তী, কুমির, বাঁদর, অ্যামাজন প্যারট ও নানা প্রজাতির দেশি-বিদেশি পাখি।

চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনে আরও দর্শনীয় করে তুলতে আনা হবে রয়্যাল বেঙ্গল টাইগার ও সিংহ। কোল ইন্ডিয়ার দত্তক নেওয়ার ফলে এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত করতেও সুবিধা হবে বলে আশাবাদী তাঁরা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর অরুণ মুখোপাধ্যায়, কোল ইন্ডিয়ার সিনিয়র অ্যাডভাইসর (পরিবেশ ও বন) এ এস বাপত, এক্সিকিউটিভ ডিরেক্টর (পরিবেশ) সি যাদব, নিউটাউন মিনি জুর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অঙ্কিতা ভাদুড়ী, ইউনিট ইনচার্জ বিবেককুমার ওঝা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

রাজ্যের বন দফতর মনে করছে, কোল ইন্ডিয়ার এই ব্যতিক্রমী উদ্যোগ অন্য সংস্থাগুলিকেও উৎসাহ দেবে পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষায় সক্রিয় ভূমিকা নিতে।

আরও পড়ুন – জিআরপিএফ-আরপিএফ যোগেই কি দুঃসাহস? রেলের কামরায় কাঠ-মাদকের চোরাচালান!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জেনে নিন দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, কেন্দ্র ও রাজ্যের কর কাঠামো এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে প্রতিদিনই জ্বালানির...

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...