Wednesday, June 17, 2026

পরিচালকদের সঙ্গে ফেডারেশনের বৈঠক সদর্থক, জানালেন স্বরূপ 

Date:

Share post:

টলিপাড়ার বিতর্কে অবশেষে মিলল সমাধানের রাস্তা। ফেডারেশন ও পরিচালকদের মধ্যে চলতে থাকা দীর্ঘদিনের দূরত্ব ঘুচে বৃহস্পতিবার একঘরোয়া বৈঠকে রফাসূত্রে পৌঁছল দুই পক্ষ। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI) এবং টলিউডের পরিচালকদের মধ্যে এই বৈঠককে ঘিরে আগ্রহ ছিল টলিউডজুড়ে। বৈঠক শেষে উভয় পক্ষই জানালেন, আলোচনা ‘সদর্থক’ হয়েছে এবং ভবিষ্যতে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করবেন তাঁরা।

বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস-সহ সংস্থার একাধিক প্রতিনিধি এবং টলিউডের একঝাঁক নামী পরিচালক। শান্তিপূর্ণ পরিবেশে প্রায় দু’ঘণ্টা ধরে চলে এই বৈঠক। বৈঠকের পর স্বরূপ বিশ্বাস জানান, “পরিচালকদের সঙ্গে আলোচনা অত্যন্ত গঠনমূলক হয়েছে। আমরা চাই ইন্ডাস্ট্রিতে শান্তি ও স্থিতি বজায় থাকুক। সাম্প্রতিক কিছু ঘটনা ঘিরে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, তা মিটে গেছে। ভবিষ্যতে আলোচনা ও সমঝোতার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান হবে।”

তিনি আরও বলেন, “যাতে ভবিষ্যতে কোনও সমস্যা না হয়, তার জন্য ফেডারেশন ও পরিচালকদের মধ্যে নির্দিষ্ট যোগাযোগের মাধ্যম চালু করা হবে। শ্যুটিং চলাকালীন কোনও সমস্যা হলে তা দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা হবে। আরও নিয়মিত সমন্বয় সভার পরিকল্পনাও নেওয়া হয়েছে।”

পরিচালক মহলের তরফ থেকেও জানানো হয়েছে, তাঁরা ফেডারেশনের সঙ্গে একত্রে কাজ করতে প্রস্তুত। নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে, পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে ইন্ডাস্ট্রির উন্নতির লক্ষ্যে কাজ করাই হবে প্রধান লক্ষ্য।

এই সদর্থক বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই টলিউডে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন প্রযোজক-পরিচালক থেকে টেকনিশিয়ান মহল। দীর্ঘ টানাপড়েনের পরে এমন উদ্যোগ বাংলা সিনে ইন্ডাস্ট্রির কর্মজগতে স্বাভাবিকতা ফিরিয়ে আনবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

টলিউডের এক প্রযোজকের কথায়, “অভিমান-অভিযোগ থাকতেই পারে, কিন্তু আলোচনার টেবিলে সমাধান খোঁজা দরকার। আজকের বৈঠক সেটাই দেখাল।” এই বৈঠকের ফলে আশা করা হচ্ছে, ইন্ডাস্ট্রিতে পেশাদার পরিবেশ বজায় থাকবে এবং ভবিষ্যতে টলিউডে আর কোনও সংঘাত নয়, বরং সহযোগিতার বার্তাই শোনা যাবে।

আরও পড়ুন – বিশ্ব পরিবেশ দিবসে নজিরবিহীন উদ্যোগ! গোটা নিউটাউন চিড়িয়াখানা দত্তক নিল কোল ইন্ডিয়া

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...