Wednesday, June 10, 2026

দাদাভাই সংঘের খুঁটিপুজোয় জমজমাট উপস্থিতি, ঢাকে পড়ল পুজোর সূচনা সুর

Date:

Share post:

পুজোর আগমনী বার্তা নিয়ে রবিবার অনুষ্ঠিত হল নপাড়া দাদাভাই সংঘের খুঁটিপুজো। এদিনের অনুষ্ঠানে পুজোর সূচনা লগ্নে উপস্থিত ছিলেন একঝাঁক বিশিষ্ট জন। পুজো প্রাঙ্গণ ছিল উৎসবমুখর, ঢাকের বোল আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল গোটা এলাকা।

খুঁটিপুজোর আয়োজনে হাজির ছিলেন সাংসদ অধ্যাপক সৌগত রায়, সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভার বিধায়ক অতীন ঘোষ, জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য এবং পুজো কমিটির মুখ্য সংগঠক অঞ্জন পাল।

অনুষ্ঠান ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পুজোর প্রস্তুতির সূচনা এই খুঁটিপুজোর মধ্য দিয়ে হয়ে গেল বলেই জানালেন আয়োজকরা। প্যান্ডেল, আলোকসজ্জা থেকে প্রতিমা—সব ক্ষেত্রেই বরাবরের মতো নতুন চমক থাকবে বলেও জানান কমিটির সদস্যরা।

দাদাভাই সংঘের দুর্গাপুজো উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো হিসেবে দীর্ঘদিন ধরেই সুনাম অর্জন করে আসছে। এ বছরের পুজোতেও চমক ও ভিড় উপচে পড়বে, এমনটাই আশা করছেন আয়োজকরা।

আরও পড়ুন – সোমবার থেকে শুরু বিধানসভার অধিবেশন, প্রথম দিন শোকপ্রস্তাবে মুলতুবি 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...