Friday, May 8, 2026

মুম্বইয়ে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে একাধিক যাত্রীর মৃত্যু!

Date:

Share post:

সোমবার সকালে অফিস টাইমের ভিড় ট্রেনে দুর্ঘটনা। মুম্বইয়ের চলন্ত ট্রেন থেকে লাইনে ছিটকে পড়ে অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত একাধিক। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। যাত্রীসংখ্যা অত্যাধিক বেশি হওয়ার কারণেই এই দুর্ঘটনা (Overcrowded Mumbai Train Accident)বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন এদিন সকালে দিবা স্টেশন থেকে মুম্বইগামী ট্রেনে মারাত্মক ভিড় ছিল। অনেকেই ট্রেনের দরজা থেকে ভিতর দিকে যেতে পারছিলেন না। ফলে ঝুলে ঝুলেই সফল করছিলেন অনেকে। ধরার মতো কোনও হ্যান্ডেল না পাওয়ায় মাঝপথে ঠেলাঠেলির কারণে হাত ফসকে চলন্ত ট্রেন থেকে লাইনে পড়ে যান একাধিক যাত্রী। এই দুর্ঘটনায় ৮ থেকে ১০ জন পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অন্তত পাঁচ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যদি এখনও পর্যন্ত রেলের তরফে মৃতের সংখ্যা নিশ্চিত করা হয়নি। রেলের মুখপাত্র জানিয়েছেন, দিবা-মুম্ব্রা স্টেশন সংলগ্ন এলাকার উপর দিয়ে যাওয়ার সময় পুষ্পক এক্সপ্রেস (Pushpak Express) থেকে কয়েক জন পড়ে গিয়েছেন। কী কারণে এই দুর্ঘটনা, এখনও স্পষ্ট নয়।

 

Related articles

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...

শনিবার রবীন্দ্র জয়ন্তী পালন: মমতার বাড়ির চত্বরেই অনুষ্ঠান

বাংলার ক্ষমতায় আসার পরই বিজেপির ক্ষমতা প্রয়োগের রাজনীতি শুরু। বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রাজনীতির আসরে প্রশাসন। তাই অরাজনৈতিক...