Friday, June 12, 2026

ভুরি ভুরি অভিযোগ, রাজ্যে গৃহস্থ বাড়িতে বসবে না বিদ্য়ুতের স্মার্ট মিটার

Date:

Share post:

কেন্দ্রের নিয়ম মেনে রাজ্যে বিদ্যুতের স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছিল। কিন্তু তাতে গৃহস্থদের ভুরি ভুরি অভিযোগ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে উঠে এসেছে। তার জেরে সাধারণ গৃহস্থ ঘরে স্মার্ট মিটার (smart meter) না বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এর আগেও কেন্দ্রের চাপিয়ে দেওয়া একাধিক সিদ্ধান্তে সমস্যার মুখে পড়েছে রাজ্য। ফলে কেন্দ্রের প্রকল্প গৃহিত হয়নি রাজ্যে। তবে এবার সরাসরি গ্রাহকদের (consumer) থেকে অভিযোগ আসায় নতুন করে বিদ্যুতের স্মার্ট মিটারের ক্ষেত্রে কেন্দ্রীয় নীতির বিরোধিতায় বাংলার প্রশাসন।

বিদ্যুতের ক্ষেত্রে সাধারণ গৃহস্থ ঘর থেকে বাণিজ্যিক (commercial), শিল্পক্ষেত্র (industrial) ও টেলিকমিউনিকেশন টাওয়ারে (telecommunication tower) স্মার্ট মিটার বাসনোর নির্দেশ ছিল। সেই মতো পরীক্ষামূলকভাবে রাজ্যের তরফে বাণিজ্যিক ক্ষেত্রের পাশাপাশি গৃহস্থ বাড়িতেও বসানো হয়েছিল স্মার্ট মিটার। এর জেরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ দফতরে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। স্মার্ট মিটার (smart meter) সংক্রান্ত বিপুল অভিযোগ জমা হয় বিদ্যুৎ দফতরে (electricity department)। তার জেরে এবার কেন্দ্রের এই প্রকল্প গৃহস্থ বাড়ির (domestic) জন্য বন্ধ রাখার ঘোষণা করল রাজ্য সরকার। তবে বাণিজ্যিক বা শিল্প ক্ষেত্রে স্মার্ট মিটারই ব্যবহার হবে।

এপর্যন্ত বহু এলাকায় গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার (smart meter) ইতিমধ্যেই বসে গিয়েছে। সেক্ষেত্রে সেই মিটারগুলিও খুলে নেওয়া হবে বলে রাজ্যের তরফে জানানো হয়। তবে সেই প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে। ততদিন সেই মিটার অনুযায়ী কাজ হবে। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব স্মার্ট মিটার খুলে নেওয়ার কাজ হবে বলেও আশ্বাস রাজ্যের।

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...