Friday, April 24, 2026

হংকংয়ের কাছে হেরে রাস্তাটা আরও কঠিন করে ফেলল ভারত

Date:

Share post:

এএফসি এশিয়ান কাপে(Afc Asian Cup) ভারতীয় দলের খেলার রাস্তাটা ক্রমশই যেন কঠিন হয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে বিশাল কাইথের একটা ভুল। আর তাতেই ভারতের(Indian Football Team) রাস্তাটা আরও কঠিন হয়ে গেল। হংকংয়ের(Hongkong) কাছে ১-০ গোলে হেরে গেল ভারতীয় দল(Indian Football Team)। হংকংয়ের সঙ্গে লড়াইটা হাড্ডহাড্ডি চললেও শেষপর্যন্ত হেরেই গেল ভারত। পেনাল্টি থেকে গোল হংকংয়ের। আর তাতেই ভারতের আশাটা যেন আরও খানিকটা কমে গেল। সেইসঙ্গে মানোলোর তত্ত্বাবধানে ভারতীয় দল নিয়ে আরও বেশ কয়েকটি প্রশ্নও কিন্তু উঠে গেল।

ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে ড্র। ভারতের রাস্তাটা সেই ম্যাচ থেকেই অনেকটা কঠিন হয়ে গিয়েছিল। সেইসঙ্গে ভারতীয় ফুটবলারদের আরও কয়েকটা সমস্যা। ফুটবলারদের বকেয়া বেতন থেকে বেশ কয়েকটা সমস্যা নিয়েই এই ম্যাচের আগে পরিস্থিতি বেশ জটিল হয়েছিল। সেই সময় ফেডারেশনের তরফে ৪২ লক্ষ টাকার পুরস্কার মূল্যও বদলাতে পারল না ভারতীয় দলের ভাগ্য। সেই হেরেই মাঠ ছাড়তে হল তাদের।

হংকংয়ের ঘরের মাঠে এদিন ভারতীয় দল বেশ আক্রমণাত্মক মেজাজেই ছিল। কিন্তু বারবারই গোলের মুখ খুলতে ব্যর্থ হচ্ছিল। সেইসঙ্গে এই ম্যাচে ভারতীয় দলের ফুটবলাররা মুহুর্মুহূ গোলের সুযোগও নষ্ট করছিল। এমন কখনও লিস্টন(Liston Colaco) তো কখনও আশিক কুরুনিয়ানরা(Ashique Kurunian)। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি কেউই।

বিরতির পর মাঠে আসেন সুনীল ছেত্রী(Sunil Chetri)। আক্রমণের জোর বাড়ে ঠিকই, কিন্তু গোলের মুখ খুলতে পারেনি ভারতীয় দল। একেবারে শেষ লগ্নে সুনীল ছেত্রী গোলের সামনে চলে গেলেও, গোল করতে পারেননি। এরপরই বিশাল কাইথের প্রতিপক্ষকে আটকাতে গিয়ে একটা ভুল। তার খেসারত পেনাল্টি। বিশাল কাইথ পেনাল্টি স্পেশ্যালিস্ট হলেও এদিন আর রক্ষা করতে পারেনি ভারতীয় দলকে।

Related articles

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...