Friday, April 24, 2026

কাউন্সিলরকে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মার! তরুণীর বয়স দেখে পদক্ষেপে নারাজ শ্রাবন্তী

Date:

Share post:

কাউন্সিলরকে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মার। উত্তপ্ত পানিহাটির পুরসভার ২৬ নং ওয়ার্ড। কাউন্সিলর (Councillor) শ্রাবন্তী রায়ের (Shrabanti Ray) বাইকে ধাক্কা মারার ঘটনায় স্কুটি চালক তরুণীর সঙ্গে হাতাহাতি বাধে। স্কুটি চালক তরুণীর বয়স বিচার করে পদক্ষেপ করতে চান না শ্রাবন্তী।

সোমবার পানিহাটি মহোৎসবতলা ঘাট থেকে বাইক করে চেপে যাচ্ছিলেন কাউন্সিলর শ্রাবন্তী (Shrabanti Ray)। অভিযোগ, একটি স্কুটি সেই সময় বাইকে ধাক্কা মারে। কাউন্সিলর প্রতিবাদ করলে গালাগালি দেন স্কুটি চালক তরুণী। পাল্টা ওই তরুণীকে চড় মারতেই কাউন্সিলরকে চুলের মুঠি ধরে মারতে থাকেন তিনি। দুজনের হাতাহাতি, চুলোচুলি থামতে এগিয়ে আসেন স্থানীয়রা। কিন্তু তাঁদের ছাড়াতে পারছিলেন না তাঁরা। পরে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ।

কাউন্সিলর শ্রাবন্তি রায়ের অভিযোগ,  “স্কুটি চালক ওই তরুণী মত্ত অবস্থায় ছিলেন। আমাকে গালি দিতেই আমি তাকে চড় মারি। এরপর সে আমাকে মারতে থাকে।” তবে তাঁর কথায়, “ওই মেয়েটি খুব ছোট, ওর ভবিষ্যৎ আছে। তাই ওর কিছু হোক, আমি চাই না!”

Related articles

দিল্লির যমুনাতে ডুব দিয়ে আসবেন? মোদিকে চ্যালেঞ্জ মমতার

বাংলার নির্বাচনে বিজেপির পালে হাওয়া লাগতে ঝালমুড়ির দোকান থেকে গঙ্গাবক্ষে নৌকাবিহার করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার, এই...

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...