Sunday, June 7, 2026

আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ মমতার, পূর্ণাঙ্গ তদন্তের দাবি অভিষেকের

Date:

Share post:

গুজরাটের আহমেদাবাদে (Ahmadabad) এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ভয়ঙ্কর দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে ওড়ার পরেই মেঘানী নগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ-লন্ডন বিমান।

খবর শোনার পরেই নিজের এক্স হ্যান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লেখেন, “আজ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর শুনে আমি হতবাক এবং গভীরভাবে মর্মাহত। এটি আমাদের সকলের জন্য অত্যন্ত বেদনাদায়ক সংবাদ। আমরা জীবিতদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সকলের বেঁচে থাকার জন্য প্রার্থনা করছি। লন্ডনগামী বিমানের উড়ানের সময় দুর্ঘটনাটি আমাকে নাড়া দিয়েছে। আমি আন্তরিক ভাবে ব্যথিত করেছে। যদিও আমরা সঠিক পরিসংখ্যান জানি না, সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। আমি এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।”

অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ”আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য ভারত সরকারকে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। আহতদের দ্রুত আরোগ্য এবং শোকাহতদের এই বিশাল ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি কামনা করছি।”

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...