Thursday, June 4, 2026

নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের! এবার বুথের ভিতরে-বাইরে লাইভ স্ট্রিমিং 

Date:

Share post:

নির্বাচনে স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা এবং গণতান্ত্রিক রীতিনীতি রক্ষায় অভূতপূর্ব পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের নির্বাচনের ইতিহাসে এই প্রথম বুথের ভিতরে ও বাইরে ওয়েবকাস্টিং অর্থাৎ পূর্ণাঙ্গ লাইভ স্ট্রিমিংয়ের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। আগামী ১৯ জুন নদিয়ার কালিগঞ্জ উপনির্বাচনে এই নতুন ব্যবস্থার প্রথম প্রয়োগ হতে চলেছে, যা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের এক রিহার্সাল হিসেবেই দেখা হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটগ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বুথের ভিতরে ও বাইরে ক্যামেরায় রিয়েল টাইম মনিটরিং চলবে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে শুরু করে জেলা প্রশাসন এবং এমনকি কেন্দ্রীয় নির্বাচন কমিশনও সরাসরি তদারকি করবে এই স্ট্রিমিং।শুধু বুথেই নয়, কিউ আর টি, ফ্লাইং স্কোয়াড এবং র‍্যাফের গাড়িতেও ক্যামেরা বসানো হয়েছে, যাতে পুরো চলাচল ও অভিযানের রেকর্ড রাখা যায়। ইতিমধ্যেই কিছু নাকা চেকিং পয়েন্টে এই প্রযুক্তি ব্যবহার শুরু হয়ে গেছে।

মনিটরিংয়ের দায়িত্বে থাকা ভোটকর্মীদের জন্য নির্দিষ্ট ডিউটি রোস্টার তৈরি করা হয়েছে। তাঁদের প্রত্যেককে পর্যবেক্ষণের খতিয়ান লিখে জমা দিতে হবে, উল্লেখ করতে হবে কোনও অস্বাভাবিক ঘটনা দেখলে তাৎক্ষণিক কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাকে জানানো হয়েছে। নিয়মভঙ্গ হলে জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এর আগে নির্বাচনে শুধু বুথের ভিতরে আংশিক ওয়েবকাস্টিং করা হত। এবার সমগ্র নির্বাচনী পরিবেশকে ক্যামেরার আওতায় এনে নির্বাচন কমিশন এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল। ভোটের দিন বুথের ভিতর-বাইরের পাশাপাশি প্রশাসনিক গতিবিধির ওপরে এমন নজরদারি নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কমিশনের মতে, এই সিদ্ধান্ত ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তার অনুভূতি জোগাবে, পাশাপাশি যেকোনও রকম কারচুপি বা অপচেষ্টা রোধে কার্যকর হবে। পশ্চিমবঙ্গের ভোট ব্যবস্থার ইতিহাসে এই উদ্যোগকে এক ‘গেম চেঞ্জার’ হিসেবেই দেখছেন পর্যবেক্ষক মহল।

আরও পড়ুন – শিশুশ্রম প্রতিরোধে রাজ্যের দৃষ্টান্তমূলক সাফল্য! শিক্ষার মূল স্রোতে ফিরছে নাবালকরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, রামমোহন লাইব্রেরিতে রাজা রামমোহন রায়, কবিগুরু...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...