Tuesday, April 7, 2026

ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইজরায়েলের হামলা, ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়

Date:

Share post:

শুক্রবারের সকালে ইজরায়েলের হামলায় (Israel strikes Iran military and nuclear base) কেঁপে উঠল তেহরান। সামরিক ঘাঁটিসহ সংলগ্ন এলাকাতে একের পর এক আক্রমণ তেল আভিভের। ইরানের পাল্টা প্রত্যাঘাতে আশঙ্কায় জরুরি অবস্থা জারি নেতানিয়াহুর দেশে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়। ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের সেনাবাহিনী (রেভলিউশনারি গার্ড)-র কমান্ডার হোসেন সালামির।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারির পরদিনই বড়সড় হামলা চালাল তেল আভিভ। ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে শুক্রবার সকাল থেকে ইজরায়েলের সেনা হামলা চালাতে শুরু করে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এই ‘অপারেশন রাইজিং লায়ন’ বলে জানিয়েছে তেল আভিভ। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন (নেতানিয়াহু Benjamin Netanyahu) বলেন, তেহরানের তরফ থেকে লাগাতার পরমাণু হামলার আশঙ্কা করা হচ্ছে। সেটা যতদিন পর্যন্ত না নির্মূল করা যায় ততদিন এই হামলা চলবে।

Related articles

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...