Tuesday, June 23, 2026

ওই বিমানে আমিও থাকতাম…: থেকে থেকে শিউরে উঠছেন ফ্লাইট মিস করা ভূমি

Date:

Share post:

এও এক অন্য বেঁচে যাওয়ার গল্প। রাস্তায় যানজটের জন্য বিমান ধরতে পারেননি ভূমিকা চৌহান (Bhumika Chowhan)। আমেদাবাদের রাস্তায় প্রচণ্ড ট্রাফিক জ্যামে আটকে পড়ায় মাত্র ১০ মিনিটের জন্য উড়ান ধরতে পারেননি। আর তাতেই শাপে বর হল তাঁর। ১০ মিনিটের দেরিই জীবন বাঁচিয়ে দিল ভূমিকার। আর এই পুনর্জন্ম পেয়ে শিহরিত তিনি নিজের বেঁচে ফেরার কথা ভাগ করেন সোশ্যাল মিডিয়ায়। বিমান ধ্বংসের পরেও বিস্ময়করভাবে বেঁচে যাওয়া রমেশ বিশ্বাসকুমারের মতো ভূমিকাও আজীবন মনে রাখবেন এই দিনটিকে।

লন্ডনে (London) স্বামীর সঙ্গে থাকেন ভূমি। দু’বছর পর ছুটি কাটাতে একাই দেশে ফিরেছিলেন। পরিবারের সঙ্গে আনন্দ করে, উপহার আর স্মৃতি নিয়ে ফেরার কথা ছিল তাঁর। বৃহস্পতিবার, বিমানবন্দরে দুপুর ১.৩০ নাগাদ পৌঁছেছিলেন ভূমিকা। ১০ মিনিট দেরি হয়ে যাওয়ায় বোর্ডিং বন্ধ হয়ে গিয়েছিল। ফ্লাইটটি টেক অফ করে ১.৩৮ নাগাদ। আর তার কিছুক্ষণের মধ্যেও আবাসিক এলাকায় ভেঙে পড়ে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি। ভূমি বলেন, “আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। ওই দশ মিনিট আমায় বাঁচিয়ে দিল। গণপতি বাপ্পার কৃপায় আমি আজ বেঁচে।“
আরও খবরআহমেদাবাদের বিমান দুর্ঘটনায় উদ্ধার একটি ব্ল্যাকবক্স, অক্ষত রয়েছে ডেটা : সূত্র

এখন শুধুই প্রার্থনা করছেন। অন্যান্য যাত্রীদের আত্মার শান্তি কামনা করেছেন ভূমি (Bhumika Chowhan)। আর মাঝে মাঝে শিউরে উঠছেন এই ভেবে “ওই বিমানে আমিও থাকতাম…“

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...