Saturday, May 16, 2026

রবীন্দ্র সরোবরের সাঁতার কাটতে গিয়ে ডুবে মৃত্যু যুবকের

Date:

Share post:

রবিবাসরীয় সকালে রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar) পাবলিক সুইমিং পুলে দুর্ঘটনা। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে মৃত্যু শুভম সাহু (Shubham Sahu) নামে এক নাবালকের। মৃত কিশোর দক্ষিণ কলকাতার (South Kolkata) বালিগঞ্জ প্লেসের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাস্থলে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।

রবীন্দ্র সরোবর চত্বরে মর্নিং ওয়ার্ক করতে যাওয়া প্রত্যক্ষদর্শীরা বলছেন, এদিন সকালে তিন- চার জন কিশোর হইহই করতে করতে জলে নামে। সিকিউরিটি বাধা দিতে চাইলেও তাঁরা কথা শোনেননি। এরপরই ঘটে যায় দুর্ঘটনা। কিছুক্ষণের মধ্যেই গভীর জলে তলিয়ে যান শুভম নামের নাবালক। প্রায় ৪৫ মিনিট খোঁজাখুঁজির পর আগাছায় জড়ানো অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার কথা জানাজানি হতেই KMDA অধীনস্থ সুইমিং পুলটিতে রক্ষণাবেক্ষণের অভাব, অব্যবস্থার অভিযোগ স্থানীয়দের।

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...