Tuesday, June 23, 2026

মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরুর পথে আশিক কুরুনিয়ান?

Date:

Share post:

মোহনবাগান(MBSG) ছাড়তে চলেছেন আশিক কুরুনিয়ান(Ashique Kuruniyan)? হঠাত্ই শুরু হয়ে গিয়েছে এমন একা জল্পনা। সবকিছু ঠিকঠাক চললে আসন্ন মরসুমে নাকি আশিক কুরুনিয়ানকে(Ashique Kuruniyan) সবুজ-মেরুন জার্সিতে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। আবারও নাকি তাঁর পুরনো ক্লাব বেঙ্গালুরু এফসিতেই(Bengaluru Fc) ফিরে যেতে চলেছেন তিনি। যদিও দুই ক্লাবের তরফেই এখনও পর্যন্ত এই প্রসঙ্গে মুখ খোলা হয়নি। আশিক কুরুনিয়ান যে যেতে চলেছে তা কার্যত পাকা।

২০২২ সালে বেঙ্গালুরু এফসি থেকে মোহনবাগান সুপারজায়ান্টে(MBSG) এসেছিলেন এই তারকা ফুটবলার। মোহনবাগানের জার্সিতেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তাঁকে হোসে মোলিনা তো এূার ইউটিলিটি ফুটবলার হিসাবেই কাজে লাগিয়েছিলেন। যেকোনও পজিশনেই অত্যন্ত সাবলীল ছিলেন আশিক কুরুনিয়ান।

তাঁকে ঘিরে এবারের মরসুমেও মোহনবাগান সমর্থকদের প্রত্যাশা থাকত আকাশছোঁয়া। বিশেষ করে তিনি মাঠে এলেই যে প্রতিপক্ষ রক্ষণ সমস্যায় পড়বে এমনটা হওয়ার আশাতেই সকলে থাকত। হতও তেমন। বারবারই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন আশিক কুরুনিয়ান। তাঁর ড্রিবল থেকে স্কীল সকলকে মুগ্ধ করেছে।

কিন্তু আগামী মরসুমে নাকি আশিক কুরুনিয়ানকে ধরে রাখতে পারছে না মোহনবাগান। অনেক দীর্ঘ মেয়াদী চুক্তিতে নাকি এবার বেঙ্গালুরুতেই ফিরে যাচ্ছেন আশিক। মোহনবাগানের হয়ে এবার দ্বিমুকুট জয়ের পাশাপাশি, গত মরসুমেও আইএসএল লিগ শিল্ড জিতেছিলেন এই তরুণ ফুটবলার। তবে একটাই সমস্যা ছিল আশিক কুরুনিয়ানকে নিয়ে। এই মরসুমে অনেক বেশি ম্যাচ চোট আঘাতের জেরে মাঠের বাইরে কাটাতে হয়েছে তাঁকে।

সেই সব কথা মাথায় রেখেই এই তরুণ ফুটবলারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত মোহনবাগান সুপারজায়ান্ট নিচ্ছে কিনা তা নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছুই জানান যায়নি।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...