Saturday, June 20, 2026

অভিষেকের উদ্যোগে ৪ বছরের সাবিরের বিনামূল্যে জটিল অস্ত্রোপচার

Date:

Share post:

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানুষের দুয়ারে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। শুরু হয়েছিল ‘সেবাশ্রয়’(Sebashray) শিবির। জটিল স্নায়ুরোগের চিকিৎসা থেকে চোখের ছানি বা হার্ট অপারেশনের সুবিধা পেয়েছিলেন সাধারণ মানুষ। এবার বজবজ বিধানসভার ৪ বছর বয়সী শেখ সাবিরের আগামী মাসে কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি করা হবে সম্পূর্ণ বিনামূল্যে।

ইতিমধ্যেই তার সমস্ত প্রি-অপারেটিভ পরীক্ষা এবং প্রি-অ্যানাস্থেটিক চেকআপ সম্পন্ন হয়েছে সেবাশ্রয়ের উদ্যোগে। উন্নত চিকিৎসার জন্য, একজন ইএনটি সার্জেন, শিশু ইএনটি বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, অ্যানেস্থেটিস্ট, স্পিচ থেরাপিস্ট এবং কক্লিয়ার ইমপ্লান্ট শিক্ষকের সমন্বয়ে ৯ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে সাংসদের এই উদ্যোগ ইতিমধ্যেই সমাদৃত হয়েছে বিভিন্ন মহলে। আগামী দিনে এই ‘সেবাশ্রয়’ কর্মসূচি বিভিন্ন জায়গায় মডেল হিসেবে নজির গড়বে।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...