Friday, April 24, 2026

বিরাট-রোহিতের থেকে শিক্ষা নিয়েই সাফল্যে খোঁজে গিল

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে শুভমনের(Shubman Gill) শিক্ষক রোহিত(Rohit Sharma) , বিরাট(Virat Kohli)। হ্যাঁ এই দুই প্রাক্তন ক্রিকেটারের থেকে পাওয়া নিয়েই এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্যের লক্ষ্যে ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক। আগ্রাসন থেকে ট্যাকটিক্স। এই দুই জিনিসকে কাজে লাগিয়েই এবার সাফল্যের মন্ত্র খুঁজছে ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)। শেষপর্যন্ত তিনি সাফল্য পান কিনা সেটা তো সময়ই বলবে।

বিরাট কোহলি(Virat Kohli) থেকে রোহিত শর্মা(Rohit Sharma)। দুজনের নেতৃত্বেই খেলার অভিজ্ঞতা রয়েছে শুভমন গিলের(Shubman Gill)। দুজনের থেকে পাওয়া শিক্ষাটাই এবার কাজে লাগাতে চান শুভমন গিল। বিরাটের আগ্রাসন থেকেও তিনি যেমন শিখেছেন। তেমন রোহিত শর্মার(Rohit Sharma) ট্যাকটিক্সে আগ্রাসনও শিখেছেন এই তরুণ ক্রিকেটার।

শুভমন গিল জানিয়েছেন, “আমি যখন বিরাট ভাইয়ের নেতৃত্বে খেলেছিলাম সেই সময় তাঁর নিজের চিন্তা ও মাঠের ভিতর অত্যন্ত আগলে রাখার ব্যাপারটা আমি সবসময়ই আমার খেলার মধ্যে রাখতে চাইব। তিনি যদি বোঝেন সেটা কাজ করছেন না, সঙ্গে সঙ্গে বোলারদের সঙ্গে কথা বলতেন এবং তাদের বোঝাতেন তিনি কী চাইছেন”।

রোহিত শর্মা সরাসরি আগ্রাসন না দেখালেও, “তাঁর পরিকল্পনায় সেটা লক্ষ্য করা যায়। শুভমন গিল কিন্তু সেটাও কাজে লাগাতে চান। তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন, রোহিত শর্মার শরীরি ভাষা আগ্রাসী নয় ঠিকই। কিন্তু তাঁর খেলার ট্যাকটিক্স কিন্তু অত্যন্ত আগ্রাসী। ট্যাকটিকালি তিনি কিন্তু অত্যন্ত আগ্রাসী অধিনায়ক”।

শুভমন গিল কোন পজিশনে ব্যাটিং করতে নামবেন তানিয়ে অবশ্য এখনও পর্যন্ত খানিকটা ধোঁয়াশা রয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...

যিশুর জন্য ‘নো-কিসিং পলিসি’ ভাঙেন কাজল! কারণ কী

অভিনয় জীবনে পা দেওয়ার প্রথম থেকেই কিছু নির্দিষ্ট লক্ষণরেখা টেনে দিয়েছিলেন কাজল (Kajol Devgon)। যেমন পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য...

শান্তিপূর্ণ প্রথমদফায় বিপুল ভোটদানে খুশি প্রধান বিচারপতি সূর্য কান্ত, কমিশনের আইনজীবীকে বাংলায় আমন্ত্রণ কল্যাণের

বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) ভোটগ্রহণ হিংসামুক্ত, শান্তিপূর্ণ। ঘটনায় সন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। শুক্রবার এসআইআর...

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন...