Saturday, June 27, 2026

বেঁচে থাকতেই স্ত্রীর জন্য তাজমহল! মধ্যপ্রদেশের আনন্দের কীর্তিতে তুমুল শোরগোল

Date:

Share post:

প্রিয়তম স্ত্রী মুমতাজের মৃত্যুর পরে তাঁর স্মৃতিতে কবরের উপর সৌধ নির্মাণ করান মুগল সম্রাট শাহজাহান। এযুগে স্ত্রীর জীবদ্দশাতেই তাঁর বাসস্থান হিসেবে তাজমহল (Tajmahal) তৈরি করলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) আনন্দ প্রকাশ চৌকস। মধ্যপ্রদেশের বুরহানপুরে নিজেদের আবাসিক স্কুল চত্বরেই এই ‘মিনি তাজমহল’ তৈরি করেছেন আনন্দ। তাজমহলের মাপকেই মিটারের জায়গায় ফুটে তৈরি করিয়েছেন তিনি। ফলে অট্টালিকাটি মূল তাজমহলের এক-তৃতীয়াংশ আয়তন হয়েছে। তবে, দেখতে অবিকল তাজমহলের মতো এই বাড়ি।

সম্প্রতি সেই ‘মিনি তাজমহলে’র ভিডিও এক ভ্লগার সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করেন। তার পরেই সেটি ভাইরাল হয়। আনন্দ জানান, স্ত্রীকে ভালোবেসেই এই বাড়ি তৈরি করেছেন তিনি। ব্যবহার করা হয়েছে রাজস্থানের সেই বিখ্যাত মকরানা মার্বেল যা দিয়ে তৈরি হয়েছিল তাজমহল (Tajmahal)। তাজমহল মিটারের মাপে তৈরি, এই বাড়িও সেই মাপ ফুটে রূপান্তরিত করা হয়েছে। ভিতরে এটি একটি ৪ বিএইচকে বাড়ি।

পেশায় ইঞ্জিনিয়র ছিলেন আনন্দ। তাঁর স্ত্রী ছিলেন চিকিৎসক। সব ছেড়ে একটি আবাসিক স্কুল তৈরি করেন তাঁরা। সেই স্কুলের চত্বরেও এই বাড়িটি। বাড়িতে ঢুকেই ড্রয়িং রুমের মেঝেতে  একটি গরুর ছবি রয়েছে। আনন্দ জানান, তাঁদের পারিবারিক ব্যবসা ছিল দুধ বিক্রি। সেই শিকড় যাতে কখনও তিনি ভুলে না যান, সেই কারণেই এই চিহ্ন। রয়েছে লাইব্রেরি ও মেডিটেশন রুম।

পুরো বাড়ির ভিতরের দেওয়াল ও বাইরের দেওয়ালের মধ্যে ২ ফুট ফাঁক রয়েছে। যার ফলে অতি গরম বা শীত থেকে অন্দর রক্ষা পায়। আনন্দকে প্রশ্ন করা হয়, বাড়িটি তিনি কাকে উৎসর্গ করেছেন। তিনি হেসে উত্তর দেন, “এটা পুরোপুরি আমার স্ত্রী মঞ্জুষাকে উৎসর্গ করা। আমাদের ভালোবাসা আজও অটুট।“

ভিডিও-র কম্যান্টে প্রশংসার বন্যা। শুধু বাড়ির অপূর্ব সৌন্দর্য্যই নয়, তাঁদের ভালবাসার বন্দন নিয়ে আপ্লুত নেটিজেনরা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...