Saturday, April 18, 2026

ফের পিছিয়ে গেল শুভাংশুর মহাকাশযাত্রা! অ্যাক্সিওম ৪-এর সফর শুরু উইকেন্ডে

Date:

Share post:

কখনও প্রযুক্তিগত সমস্যা কখনওবা যান্ত্রিক ত্রুটির কারণে বারবার পিছিয়ে যাচ্ছে ভারতীয় বায়ু সোনার ক্যাপ্টেন শুভাংশু শুক্লার (Shubhangshu Shukla) ঐতিহাসিক মহাকাশ যাত্রা। ফের একই ঘটনার পুনরাবৃত্তি। গত ১৪ জুন ইসরো (ISRO) জানিয়েছিল আগামী বৃহস্পতিবার বহু প্রতীক্ষিত এএক্স-০৪ মিশনের উড়ান সম্পন্ন হবে। কিন্তু একদিন আগে জানা গেল ১৯ নয় বরং আগামী ২২ জুন (রবিবার) ড্রাগন ক্যাপসুলে চড়ে মহাকাশ যাত্রা করবেন শুভাংশু শুক্লা (Shubhangshu Shukla)। যদিও এই মিশন কখন শুরু হবে সেই সময় সম্পর্কে নির্ধারিত করে নাসা (NASA) বা স্পেসএক্সের তরফ থেকে কিছু জানানো হয়নি।

অ্যাক্সিওম ৪ (AX 04) মিশনে ভারতীয় বায়ুসেনার ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আন্তর্জাতিক ক্রু-র সঙ্গে যোগ দিয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। নাসার (NASA) সঙ্গে যৌথ গবেষণাতেও দেবেন। পাশাপাশি মহাকাশ স্টেশনে (International Space Station) তিনি ভারতের তৈরি সাতটি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন। এর জন্য গত প্রায় এক-দেড় বছর ধরে চলেছে তাঁর ট্রেনিং প্রক্রিয়া। এই অভিযানে ক্যাপ্টেন হিসেবে যাচ্ছেন তিনি ফলে আইএসএসের (ISS ) সঙ্গে ডকিং- আনডকিং প্রক্রিয়ার নিয়ন্ত্রণ থাকবে তাঁরই হাতে।

 

Related articles

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...

ভোটের মুখে দলীয় প্রার্থীর বাড়ি-কার্যালয়ে IT হানা! কমিশনে নালিশ তৃণমূলের

সামনেই বিধানসভা নির্বাচন (Election)। আর তার আগে বাংলায় (West Bengal TMC Candidate) প্রার্থীদের হেনস্থা করতে সব বারের মতো...

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...