Saturday, May 16, 2026

বুমরাহকে সমীহ করলেও ভয় পাচ্ছে না ইংল্যান্ড

Date:

Share post:

জসপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah) ভয় পাচ্ছে না ব্রিটিশ শিবির। শুক্রবার হেডিংলিতে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে টিম ইন্ডিয়া(Team India)। সেখানে ভারতের প্রধান অস্ত্র যে জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) তা বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ড শিবির তাঁকে সমীহ করলেও, তারা যে একেবারেই ভয় পাচ্ছে না সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস(Ben Stokes)। বুমরার একার পক্ষে তাদের অল স্টার দলকে হারানো একেবারেই সম্ভব নয় বলেই মনে করছেন স্টোকস। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

এবারের সিরিজ শুরুর আগেই ব্রিটিশ ব্যাটারদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরাহ। বিশেষ করে ইংল্যান্ড ব্যাটারদের বাজবল ক্রিকেটটাই তাঁর কাছে সবচেয়ে বড় দুর্বলতা ছিল। এবার সেই বুমরার বিরুদ্ধেই কথা বলা শুরু ব্রিটিশ অধিনায়কের। বুমরাহ যে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা তারকা তা মেনে নিচ্ছেন স্টোকস। কিন্তু তাঁকে ভয় পেতে নারাজ।

বেন স্টোকস(Ben Stokes) জানিয়েছেন, “আমি একেবারেই মনে করি না যে একদজন বোলারের পক্ষে তাঁর গোটা দলকে জেতানোটা সম্ভব। সেখানে ১১ জনেরই সম্পূর্ণ অবদান থাকে। একেবারেই আমি মনে করি না যে একা একজন ক্রিকেটার কখনোও কোনও দলের জয়ের জন্য সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারেন”।

তবে ব্রিটিশদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে জসপ্রীত বুমরার পারফরম্যান্স কিন্তু বরাবরই বেশ ভাল। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪টি ম্যাচে ৬০টি উইকেট রয়েছে বুমরার। সেইসঙ্গে ইংল্যান্ডের মাটিতে ৯টি ম্যাচে ৩৭টি উইকেট রয়েছে এই তারকা পেসারের। লড়াইটা যে এবারও বেশ জমে যাবে তা বলাই যায়।

Related articles

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...