Wednesday, June 24, 2026

আজ SSC গ্রুপ সি-গ্রুপ ডি চাকরিহারাদের ভাতা নিয়ে রায় ঘোষণা আদালতে

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (SC) রায়ে চাকরিহারা এসএসসির (SSC ) অশিক্ষক কর্মীরা (Group C & Group D) ভাতা পাবেন কি, সিদ্ধান্ত হবে আজ। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার (Amrita Sinha) বেঞ্চে এই মামলার রায় ঘোষণা হওয়ার কথা আছে।

এপ্রিল মাসে শীর্ষ আদালত ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল করায় চাকরি হারান গ্রুপ সি – গ্রুপ ডি কর্মীরা। মানবিকতার স্বার্থে তাঁদের পাশে দাঁড়াতে চেয়েছিল রাজ্য সরকার (Govt of WB)। গত মে মাসে গ্রুপ C কর্মীদের মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ D কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়। এরপর রাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। শুনানি চলাকালীন বিচারপতি সিনহা রাজ্যের উদ্দেশে প্রশ্ন তোলেন যে, সুপ্রিম কোর্টের রায়ের পরে কোনও রকম আলোচনা বা স্ক্রুটিনি ছাড়াই কেন তড়িঘড়ি এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল? পাল্টা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত (Kishore Dutta)। গত সপ্তাহে সওয়াল জবাব শেষ হওয়ার পর আজ সকাল সাড়ে দশটা নাগাদ রায় ঘোষণার পালা। এই খবরে নজর থাকবে।

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...