Friday, May 15, 2026

বেলঘরিয়ার রাসায়নিক কারখানার বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু! আশঙ্কাজনক আরও ১

Date:

Share post:

বেলঘরিয়া থানার শালপাতা বাগান এলাকার এক কেমিক্যাল কারখানায় (Chemical Factory) দুর্ঘটনা। ড্রামে থাকা রাসায়নিক নিষ্কাশনের কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু হল দুই শ্রমিকের। শুক্রবার রাতের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুরনো কেমিক্যাল পরিষ্কার করতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। বিষাক্ত গ্যাস শ্বাসনালীতে ঢুকে রবিন আইচ (৬০) ও সুরজিৎ মাইতি (৫৫) নামে দু’জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় গোবিন্দ নন্দী নামে আরেক শ্রমিককে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Sagar Dutta Medical College and hospital) ভর্তি করানো হয়েছে। অন্যান্য দিনের মতো শুক্রবারেও এই তিন শ্রমিক কারখানায় কাজ করছিলেন। কর্তৃপক্ষের নির্দেশ মতো একটি ড্রামে থাকা রাসায়নিক পরিষ্কার করতে গিয়েই আচমকাই শ্বাসকষ্ট হতে শুরু করে তিন জনের। এরপর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এই খবর জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। নিরাপত্তার স্বার্থে দ্রুত ওই রাসায়নিক কারখানায় পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন। যদিও আগুন লাগার কোনও ঘটনা ঘটেনি। কামারহাটির পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা (Gopal Saha) জানিয়েছেন কারখানার বৈধ লাইসেন্স ছিল কিনা তা পুরসভা খতিয়ে দেখবে। পাশাপাশি দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...