Thursday, June 4, 2026

বাংলায় লগ্নির জোয়ার অব্যাহত! ধানসেরির হাজার কোটি বিনিয়োগ, পানাগড়ে নয়া ইউনিট 

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় লগ্নির ধারাবাহিক স্রোত বজায় রয়েছে। দেশের শীর্ষ শিল্প সংস্থাগুলির নজর এখন বাংলা। সেই তালিকায় নতুন সংযোজন ধানসেরি ভেঞ্চার্সের সহযোগী সংস্থা ধানসেরি পলি ফিল্মস, যারা বাংলায় প্রায় ১,০০০ কোটি টাকার নতুন লগ্নির পরিকল্পনা করেছে।

পশ্চিম বর্ধমান জেলার পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক-এ সংস্থার আগে থেকেই একটি ইউনিট রয়েছে। সেখানেই আরও দুটি অত্যাধুনিক পলিয়েস্টার ফিল্ম ইউনিট গড়ে তোলা হবে— যার মধ্যে একটি বিওপিইটি (BOPET) এবং অন্যটি বিওপিপি (BOPP) উৎপাদনের জন্য নির্মিত হবে। ধানসেরি পলি ফিল্মসের কর্ণধার চন্দ্রকুমার ধানুকা জানিয়েছেন, “২০২৭ সালের মধ্যে জম্মুর প্রকল্পগুলি কাজ শুরু করবে এবং বাংলার দুটি নতুন ইউনিট চালু হবে ২০২৯ সালের মধ্যে। এটি একটি সম্পূর্ণ গ্রিনফিল্ড প্রকল্প, যেখানে পলিথিলিন টেরেফথালেট থেকে তৈরি ফিল্ম এবং প্যাকেজিং ব্যবহৃত পলিপ্রপিলিন উৎপাদন করা হবে।”

বিভিন্ন প্যাকেজিং শিল্পে ব্যবহৃত এই ফিল্মগুলির চাহিদা দেশ ও বিদেশে ক্রমবর্ধমান। ফলে বাংলায় এই প্রকল্প স্থাপনের মাধ্যমে একদিকে যেমন নতুন কর্মসংস্থান হবে, অন্যদিকে রাজ্যের শিল্প মানচিত্রেও এটি হয়ে উঠবে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

সরকারি সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর স্পেন ও লন্ডন সফরের পর থেকেই বিদেশি লগ্নিকারীদের আগ্রহ বেড়েছে। একের পর এক আন্তর্জাতিক সংস্থা বাংলায় লগ্নির ইচ্ছা প্রকাশ করছে। শিল্পভিত্তিক পরিকাঠামো, জমির প্রাপ্যতা, সরকারের নীতিগত সহায়তা— সব মিলিয়ে অন্যান্য রাজ্যের তুলনায় লগ্নির নিরিখে বাংলা এখন অনেকটাই এগিয়ে।

এ বিষয়ে এক প্রশাসনিক কর্তার মন্তব্য, “এই লগ্নি শুধু ধানসেরি পলি ফিল্মসের নয়, বরং বাংলার শিল্প সম্ভাবনার প্রতি নতুন করে আস্থা রাখার প্রতীক।” শিল্পপতিরাও বলছেন, “যেভাবে বাংলায় প্রশাসনের সহায়তায় বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, তা নিঃসন্দেহে অন্যান্য শিল্প গোষ্ঠীর জন্যও আশার বার্তা।” মোট কথা, বাংলার শিল্পক্ষেত্রে মুখ্যমন্ত্রীর উদ্যোগে আত্মবিশ্বাস ও আগ্রহ— উভয়ই বাড়ছে, এবং এই প্রবণতা আগামী দিনে রাজ্যের অর্থনীতিকে আরও চাঙ্গা করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন – বারাসতের কদম্বগাছিতে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, আতঙ্কে ঘরছাড়া বাসিন্দারা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...